Logo
Logo
×

বিশেষ সংবাদ

৩০০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাসের কন্ট্রোল রুম

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১১:০০ পিএম

৩০০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাসের কন্ট্রোল রুম
Swapno

যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাসের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হাসপাতালের বহি.বিভাগের ২য় তলার ২০৭নং কক্ষে জেলার করোনা ভাইরাস সম্পৃক্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। কন্ট্রোল রুম থেকে সাধারন মানুষ করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতা পাবে। 


হাসপাতালে বহি.বিভাগে আগত রোগীদের মধ্যে যারা ঠান্ডা, জ্বর , কাশি নিয়ে হাসপাতালে যাবে তাদের জন্য হাসপাতালের দোতলায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের দেখা হবে।

 

যেসব রোগীদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাবে তাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে ঢাকায় পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের রাখার জন্য ৪ বেড বিশিষ্ট কক্ষে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।  


হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আরো জানা যায়, হাসপাতাল থেকে করোনা ভাইরাস জনিত রোগীদের চিকিৎসা প্রদানে ২টি টিম করা হয়েছে। যার মধ্যে ১টি টিম হাসপাতালের ভিতরে কাজ করবে। অন্য টিম হাসপতালের বাহিরে কাজ করবে। 


উল্লেখ্য , ৮ মার্চ বাংলাদেশে তিন জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজনই নারায়ণগঞ্জের বলে জানা যায়। গত মাসে তারা ইটালি থেকে বাংলাদেশে আসেন। ইতালি থেকে ২ পুরুষ ও ১জন নারী ইতালি থেকে ৩জন একসাথে আসেন।

 

নারীর করোনা ভাইরাস ধরা পড়লেও ইমিগ্রেশন অতিক্রম করে বাকি দুজন নারায়ণগঞ্জের ভাড়া বাড়িতে এসে ওঠেন। চলতি মাসের ২ তারিখে করোনা সন্দেহে তারা দুইভাই নারায়ণগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করেন। এরমধ্যেই তাদেরকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ফোন করা করা হয় এবং তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।

 

তবে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইকে সার্বিক পরীক্ষা নিরীক্ষা শেষে ৮ মার্চ রাতে বাসায় ফেরত পাঠানো হয়েছে। তবে আরেক ভাইকে ঢাকায় আইসোলেশনে রাখা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন