বিশেষ প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও কোন মানুষ আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যাপক প্রস্ততি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় একসাথে ৮৫ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এরমধ্যে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৫ শয্যার আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। এছাড়া জেলার পাঁচটি উপজেলা সরকারি হাসপাতালে ৫টি করে বেড রাখা হয়েছে।
শহরের পুরাতন কোর্ট এলাকায় চালু করা হয়েছে ৫০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ নিশ্চিত করেছেন শনিবার চালু হওয়ার পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোয়ারেন্টাইন সেন্টারে কোন রোগী আসেনি।
তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধসহ আক্রান্তদের চিকিৎসার স্বার্থে আগে থেকেই ৫টি করে বেড রাখা হয়েছে সরকারি হাসপাতালগুলোতে। একই সাথে বিশেষজ্ঞ চিকিৎসক দল মনিটরিং সেল গঠন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আরও বেশি সতর্কতা চালু করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধের চিকিৎসার জন্য প্রথক ওয়ার্ড গঠন করা হয়েছে। এ ভাইরাসে সন্দেহ হলেই পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, একই সাথে চিকিৎসা প্রার্থী ও চিকিৎসকদের কাজে নিয়োজিতদের নিরাপত্তার স্বার্থে বিশেষ পোশাকও সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন অফিস সর্বোচ্চ সতকর্তার সাথে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধ ও সন্দেজনক আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে শহরের পুরাতন কোর্টে ৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জের ইতালি ফেরত যুবক ও যুবতী রয়েছে। তবে ভয় পাওয়ার কারণ নেই। আক্রান্ত ইটালি প্রবাসীর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে। সে এবং তার ভাই শহরের এসএম মালেহ রোডের আল জয়নাল প্লাজার ১৩ তলার ফ্ল্যাটে ভাড়া থাকে। দু’জনেই ইতালি প্রবাসী। একজনকে করোনা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরেকজনের করোনা ধরা পড়েনি।
জানা যায়, ১৩ মাস আগে মুন্সীগঞ্জের চার ভাই ফ্ল্যাটটি ভাড়া নেন মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক সাঈদউদ্দিন সাঈদের কাছ থেকে। তাদের মধ্যে এক ভাই শহরের নয়ামাটি এলাকায় গার্মেন্টস ব্যবসা করেন, আরেক এক ভাই জার্মান প্রবাসী। অন্য দু’ভাই থাকতেন ইতালি। ২৬ ফেব্রুয়ারি দু’ভাই দেশে ফিরেন এয়ারপোর্ট দিয়েই। ২ মার্চ দু’ভাই পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে যায় করোনা পরীক্ষা করাতে। এর মধ্যেই ঢাকার আই,ই,ডি,সি.আর থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়। তাদেরকে ঢাকায় যেতে বলা হয়। দু’ভাই ঢাকায় যান। সেখানে পরীক্ষারপর একভাই এর রিপোর্ট ভাল আসে। তাকে ছেড়ে দেয়া হয়েছে। আরেক ভাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন। গঠন করা হয়েছে জেলা করোনা কোয়ারেন্টাইন সেল। এই সেলে মূলত করোনাভাইরাস আছে এমন কিছু লক্ষণ দেখা গেলে বা ভাইরাসে আক্রান্তের সন্দেহ আছে এমন ব্যক্তিকে এখানে পর্যবেক্ষণ করতে এই সেলে রাখা হবে। এখানে তাদের রাখার পর তাদের ভাইরাসে লক্ষণ পাওয়া গেলে চিকিৎসার জন্য পরবর্তিতে তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। যাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে জনগণের মাঝ থেকে আইসোলেশন (বিছিন্ন) করা হবে। তারা এখানে ১৪ দিন থাকবে এর মধ্যে তাদের করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেলে আবারো পরীক্ষা করা হবে। পাঠানো হবে হাসপাতালে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রণঘাতী এই ভাইলাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। ১০৩ টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে শুধু চীনের মূল ভুখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৪ এবং মুত্যু হয়েছে ৫০ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৩৩ জনের।
অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ৮২৩ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৫ জন। জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৪৬১ জন এবং মারা গেছে ১৬ জন। জার্মানিতে এই ভাইরাসে ৮০০ জন আক্রান্ত হয়েছে। ফ্রান্সে ৯৪৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৬ জন।
স্পেনে আক্রান্ত ৫২৫ এবং মৃত্যু হয়েছে ১০ জনের, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৪৩৮, মৃত্যু ১৯ জন। সুইজারল্যান্ডে আক্রান্ত ২৬৮ এবং মারা গেছে ১ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ২০৯ মৃত্যু ২ জন। ইরাকে আক্রান্ত ৫৪ মৃত্যু ৪ জন। ভারতে ৩৪ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসের আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি। এছাড়া, সুইডেন আক্রান্ত ১৬১, সিঙ্গাপুরে ১৩৮, নেদারল্যান্ডসে আক্রান্ত ১২৮ এবং মৃত্যু ১, নরওয়েতে আক্রান্ত ১২৭, বেলজিয়ামে ১০৯, হংকয়ে ১০৮, মালশিয়ায় ৯৩, অস্ট্রিয়ায় ৮১, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৭৭, মৃত্যু ৩, বাহরাইনে ৮৫, কুয়েতে ৬১, কানাডায় ৬০,থাইল্যান্ডে ৫০ এবং মৃত্যু ১, তাইওয়ানে ৪৫ এবং মুত্যু ১ গ্রিসে ৬৬ জন।
আমিরাতে ৪৫,আইসল্যান্ডে ৫০, সানমারিনোতে ২৬ জন আক্রান্ত এবং মৃত্যু ১ ডেনমার্কে আক্রান্ত ২৭, লেবাননে ২৮, ইসরাইলে ২৫,চেক রিপাবলিকে ২৬,আয়ারল্যান্ডে ১৯, আলজেরিয়াতে ১৯,মিসরে ৪৮ এবং ভিয়েতানামে ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, ওমানে ১৬,ফিলিস্তিনে ১৯, মিসরে ১৫, ফিনল্যান্ডে১৯, ব্রাজিলে ১৯, ইকুয়েডরে ১৪,পর্তুগালে ১৩, রাশিয়া ১৫, ক্রোয়েশিয়ায় ১২, কাতারে ১২ ম্যাকাউতে ১০, এস্তোনিয়ায় ১০, জর্জিয়ায় ১৩, রোমানিয়ায় ১৩, আর্জেন্টিনায় ৯, স্লোভেনিয়ায় ১২,আজারাবাইজানে ৯, বেলারাশে ৬, মেক্সিকোতে ৭, পকিস্তানে ৬ , ফিলিপাইনে আক্রান্ত ৬ এবং মৃত্যু ১, সৌদি আরবে ৭ চিলিতে ৭, পোল্যান্ডে৬, স্লোভাকিয়ায় ৩, পেরু ৬, ইন্দোনেশিয়ায় ৪, নিউজিল্যান্ডে ৫, সেনেগালে৪ ও হাঙ্গেরিতে ৫ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া আফগানিস্তান ৪, লুক্সেমবার্গে, উত্তর মেসিডোনিয়ায়, বসনিয়ায় ৩ জন ও ডোমিনিক প্রজাতন্ত্রে, মরক্কোতে, কম্বোডিয়া, বুলগেরিয়া, ক্যামেরুন, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা ২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আন্দোরা, আর্মিনিয়া, জর্ডান, লাটভিয়া, লিথুনিয়া, মোনাকো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়া, ইউক্রেন, ভুটান, কোস্টারিকা, ভ্যাটিকান সিটি, গিব্রালটার, সার্বিয়া, দক্ষিণ আফিকা এবং টোগো।


