Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভিসা দেয়ার নামে টাকা আত্মসাৎ,৭ লাখ টাকাসহ বন্দরের যুবক গ্রেফতার

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৯:১৫ পিএম

ভিসা দেয়ার নামে টাকা আত্মসাৎ,৭ লাখ টাকাসহ বন্দরের যুবক গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার  (যুগের চিন্তা ২৪)  :  আমেরিকা  ও ইউরোপে ভিসা দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে মো. রাজন মাহমুদ (২৯) নামে এক যুবককে  গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

এ সময় তার কাছ থেকে আত্মসাৎকৃত নগদ ৭ লাখ টাকা, ৩টি আমেরিকান ১০০ ডলারের নোট, ৩টি ভারতীয় ১০ রুপির নোট, ১টি ইন্দোনেশিয়ান ২০০০ রুপির নোট, ৪টি পাসপোর্ট, ৩০ টি ভুয়া ভিজিটিং কার্ড ও ৪ টি স¥ার্ট ফোন জব্দ করা হয়।

 

সোমবার (৯মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোবববার (৮ মার্চ) দিবাগত রাতে ডেমরার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়  মো.; রাজন মাহমুদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চাঁনপুর এলাকায়। সে এসএসসি পাশ না করেও নিজেকে একজন ভিসা মার্কেটিং অফিসার বলে পরিচয় দিয়ে আসছে। এছাড়াও সে আমেরিকান সেন্টারের ভুয়া ভিজিটিং কার্ড ছাপিয়ে আমেরিকান সেন্টারের লোকের ছদ¥বেশ ধারণ করে আমেরিকা ও ইউরোপে ভিসা দেয়ার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।

 

তিনি আরও জানান, এভাবে দীর্ঘদিন ধরে রাজন নিজেকে আমেরিকান সেন্টারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আমেরিকা, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করে বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। এক ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সত্যতা পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজন মাহমুদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন