যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্তের পর প্রাদুর্ভাব ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিনকে সভাপতি এবং জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এছাড়া নারায়ণগঞ্জে কোয়ান্টারাইনের (এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষ এর প্রবেশ নিষিদ্ধ) জন্য প্রতিটি সরকারি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পাঁচ শয্যা বিশিষ্ট কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত কিংবা সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা প্রদানে শহরের পুরাতন কোর্ট এলাকায় নির্মিত চীফ জুডিশিয়ালকোর্ট (সিজেএম) ভবনে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (৯ মার্চ)দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য নিশ্চিত করেন।
ডা.ইমতিয়াজ আরো বলেন, নারায়ণগঞ্জেযে দুইজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা এখন ভালো আছেন। এনিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে, সাবধানতা অবলম্বন করতে হবে। এর কোন বিকল্প নেই।তিনি জানান, কোয়ান্টারাইন সেলে মূলত করোনা ভাইরাস আছে এমন কিছু লক্ষণ দেখা গেলে বা ভাইরাসে আক্রান্ত সন্দেহ হয় এমন রোগীদের পর্যবেক্ষণে রাখাহবে।
সরেজমিন ঘুরে দেখা যায়, পুরাতন কোর্ট এলাকায় নবনির্মিত সিজেএম ভবনে প্রস্তুতিনেয়া হয়েছে। ৫০ টি সিট বরাদ্ধ করা হয়েছে। করোনা আক্রান্ত রোগী কিংবা লক্ষণ প্রকাশ পাওয়া ব্যক্তিদের এখানে চিকিৎসা ব্যবস্থা নেয়া হবে। যাদেরকে চিহ্নিত করা হবে তাদেরকে আইসোলেশনে আনা হবে।
বাংলাদেশে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্তহয়েছে। তারা দুইজনই নারায়ণগঞ্জের। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদফতরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সম্পর্কিত নিয়মিত আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সম্বন্ধিত তথ্য জানান।


