যুগের চিন্তা রিপোর্ট : হাসপাতালে ভর্তি বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীকে দেখতে গিয়েছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ।
রোববার (১ মার্চ) দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধিন মন্ত্রীকে দেখতে যান তিনি।
কাউসার আহম্মেদ পলাশ চিকিৎসাধিন মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং কিছু সময় তারা দুজন একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এসময় কাউসার আহম্মেদ পলাশের সাথে তার অনুসারী কয়েকজন নেতাকর্মীও হাসপাতালে উপস্থিত ছিলেন।
কাউসার আহম্মেদ পলাশ মন্ত্রী গাজীর দ্রুত সুস্থা কামনা করেন এবং নারায়ণগঞ্জসহ দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, অতি দ্রুত মন্ত্রী অরোগ্য লাভ করবেন এবং পূর্বের মতো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
এদিকে হাসপাতাল থেকে ফিরে কাউসার আহম্মেদ পলাশ জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। রুটিন চেকআপে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খুব শিগগিরই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি সকালের দিকে মন্ত্রী সর্দি ও জ্বরের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন।
তখন চাউর হয় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তবে, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গোলাম দস্তগীর গাজী করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি ভালো আছেন। গুজবে কাউকে কান না দিতে হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে ১৩ দিন ফুসফুসের চিকিৎসা শেষে ২৪ জানুয়ারি দেশে ফেরেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।


