Logo
Logo
×

বিশেষ সংবাদ

ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন টিম করেছে নাসিক (তালিকাসহ)

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১০:২৯ পিএম

ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন টিম করেছে নাসিক (তালিকাসহ)
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : গত বছর ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গুর প্রকোপ কমেছে। তবে কমেনি মশার উপদ্রব। নগরবাসী বর্তমানে কিউলেক্স মশার যন্ত্রণায় অতিষ্ঠ। ফলে আশঙ্কা বাড়ছে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিয়েও। সম্প্রতি কীটতত্ত্ববিদেরা বলছেন, এখন মূলত কিউলেক্স মশার উপদ্রব চলছে। স্ত্রী কিউলেক্স মশার মাধ্যমে অসুস্থ ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে ফাইলেরিয়া সংক্রমণ হতে পারে। ‘গোদ’ নামে পরিচিত এই রোগের কারণে হাত-পা ফুলে যায়। বারবার জ্বর হয়।’

কীটতত্ত্ববীদরা বলেছেন, ‘বৃষ্টি হলে কিউলেক্স মশা কমে যাবে। তবে এডিস মশা বাড়বে। এটা স্বাভাবিক চিত্র। তবে সিটি করপোরেশনগুলোর দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আর কাজের পর ফলাফল পর্যালোচনা করতে হবে। একই সাথে মশার প্রজননস্থল ধ্বংসের দিকে গুরুত্ব দিতে হবে। আর সেই পথে হাঁটছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সামর্থ্য অনুযায়ী পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সকল ওয়ার্ডে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড সচিব ও মশকনিধন কর্মীর তালিকা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

নগরবাসীর উদ্দেশ্যে সিটি করপোরেশন জানিয়েছে, সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে নিয়মিতভাবে মশক নিধন চলমান আছে। সংশিষ্ট ওয়ার্ড কাউন্সিলর অফিসে মশক নিধন ঔষধ (লারভিসাইড ও এডালটিসাইড) মজুুদ আছে। মশার প্রজননস্থলে ধ্বংস করতে সমন্বিত টিমের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন