Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে : স্পিকার

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৩ এএম

ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে : স্পিকার
Swapno

যুগের চিন্তা ২৪ : জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পরামর্শ ও নির্দেশনায় জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।  ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে জাতীয় সংসদ এগিয়ে যাবে।


শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জে সুবর্ণগ্রাম রিসোর্ট এ্যান্ড এ্যামিউজমেন্ট পার্কে ‘জাতীয় সংসদ সচিবালয়’ আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল অর্জন এসেছে। এ বছর জাতি উদযাপন করতে যাচ্ছে ‘মুজিববর্ষ-২০২০’।

জাতীয় সংসদ বিশেষ অধিবেশন, শিশু মেলাসহ  নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করার প্রস্তুতি নিয়েছে।  


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন।


বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানসহ কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবারের সদস্যগণ।


এসময় প্রধান অতিথিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

 

পরে স্পিকার সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক মো.তারিক মাহমুদ এর ‘নদীর ধারে’  এবং সহকারী বিতর্ক সম্পাদক মো. মনিরুজ্জামান এর  ‘শতবর্ষে শতকাব্যে শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্পিকার।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন