Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত নারায়ণগঞ্জ

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮ পিএম

শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত নারায়ণগঞ্জ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানতে লাখো মানুষের ঢল নামবে কেন্দ্রীয় শহিদ মিনারে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতির কাজও শেষ হয়েছে কেন্দ্রীয় শহিদ মিনারে। রং আর আলপনায় সাজানো হয়েছে বঙ্গবন্ধু সড়ক। নিরাপত্তা জোরদার করতে দুপুর থেকেই টহল দিতে দেখা গেছে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যদের।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সর্বশেষ প্রস্তুতির খবর জানতে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ রং আর আলপনার কাজ শেষে চলছে । সন্ধ্যার পর থেকেই শহিদ মিনারে আসা সাধারণ দর্শনার্থীদের বের করে দেয় পুলিশ।  

 
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য শহিদ মিনার এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা।


রাত ১২টা ১ মিনিট থেকেই অর্থাৎ ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামবে, শ্রদ্ধা জানানো হবে ভাষা শহিদদের। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিসহ চৌহদ্দিতে রঙ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেস্টনি, সিসিটিভি স্থাপন ও শহিদ মিনারের মূল বেদির উত্তর দিকের দেয়ালে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেয়াল লিখনসহ প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন হয়েছে।


উল্লেখ্য, আগামীকাল (২১ ফেব্রুয়ারি, শুক্রবার) শুধু বাংলাদেশশেই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে দিবসটি পালিত হয়ে আসছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন