Logo
Logo
×

বিশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদীর উন্নয়ন ও পানি বিশুদ্ধকরণের আলোচনায় এমপি ও মেয়র

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০২ পিএম

শীতলক্ষ্যা নদীর উন্নয়ন ও পানি বিশুদ্ধকরণের আলোচনায় এমপি ও মেয়র
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : শীতলক্ষ্যা নদীর উন্নয়ন ও পানি বিশুদ্ধ করতে ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার টেবিলে একই সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।


রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী খালেদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রীর উপস্থিতিতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী এবং বেশ কিছু উন্নয়ন নিয়ে সংসদ সদস্য সেলিম ওসমান ও সিটি কপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে দীর্ঘ সময় মতবিনিময় হয়েছে।


সভার ব্যাপারে এমপি সেলিম ওসমান বলেন, শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ নদীর দুই পাড়ে অবৈধ দখল মুক্ত করে উন্নয়ন করা হবে। এব্যাপারে আলোচনা শুরু হয়েছে, এগুলো যাঁচাই-বাঁছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। উন্নয়নের স্বার্থে সরকার যে কোন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। স্থানীয় সরকার সেটি বাস্তবায়ন করবেন। কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে সেভাবে আলোচনা এগিয়ে নিতে হবে।  


তিনি আরও বলেন, সিটি কপোরেশনের সাথে আলোচনা শুরু হলো। এভাবে আরো কয়েকটা মন্ত্রণালয়ের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী বেশ কিছু নতুন নতুন উন্নয়ন দেখতে পারবে বলে আমি আশা করছি।


মেয়রের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোন ধরনের সমস্যাই আলোচনায় বসে সমাধান করা সম্ভব। নারায়ণগঞ্জের উন্নয়নে যেকোন ধরনের সমস্যায় আমি সিটি করপোরেশনকে আলোচনায় বসে সমাধানের জন্য আহবান করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন