Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিসিকে ‘শিল্পপ্লট’ নিয়ে রুল জারি

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৪ এএম

বিসিকে ‘শিল্পপ্লট’ নিয়ে রুল জারি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ফতুল্লার পঞ্চবটি শাসনগাঁও এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বাংলাদেশ হোসিয়ারী সমিতির (বিসিক) শিল্প প্লট জটিলতা বরাদ্দের জটিলতা ছিল শুরু থেকেই। কয়েকজন দাবি করেছিলেন তাদের নামে বরাদ্দকৃত প্লট ৩০ বছরেও বুঝিয়ে দিতে নয়-ছয় করছে কর্তৃপক্ষ।


এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে। যে সিন্ডিকেট বরাদ্দকৃতদের বাদ দিয়ে নতুন করে সে সব প্লট বিক্রির পাঁয়তারা করছে। এসব নিয়ে জটিলতা চলছিল। ব্যাপারটি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। সেখানে দায়ের করা একটা রীট আবেদনের প্রেক্ষিতে ওসব প্লটে কোন প্রকার কার্যক্রম চলায় স্থিতাদেশ দিয়েছিল আদালত।


কিন্তু এরপরেও থেমে থাকেনি সেই চক্রটি। অভিযোগ উঠে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই সেসব প্লট বেহাত হচ্ছে। তাই পুরোনো সেই রিটের প্রেক্ষিতে দেয়া উচ্চআদালতের দেয়া আদেশ অমান্য করার কারণে কেন আদালত অবমাননার জন্য দোষীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা উচিত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।

 

বিচারক মামনুন রহমান এবং বিচারক খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ চলতি মাসের ১০ ফ্রেব্রুয়ারি এই আদেশ দেন। এবং আগামী চার সপ্তাহের মধ্যে বিসিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

বিসিক শিল্পনগরীতে ৩০ জন প্লট মালিকের প্লট বুঝিয়ে না দেয়ায় তাদের দায়ের করা ২০১৭ সালের রিট আবেদনের প্রেক্ষিতে নালিশী ভূমির উপর পজেশনের উপর স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন উচ্চ আদালত।

 

কিন্তু এরপরেও বিসিক শিল্পনগরীতে ওইসব প্লটগুলোতে নির্মাণ কিংবা বহুতল ভবন উত্তোলন চলার প্রেক্ষিতে উচ্চ আদালত দোষীদের বিরুদ্ধে এই রুল জারি করেন।


জানা গেছে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বাংলাদেশ হোসিয়ারী সমিতরি (বিসিক) ৭৮৫ টি প্লট রয়েছে।


এরমধ্যে ৩০টি প্লট মালিক এখনো তাদের প্লট বুঝে পাননি। ফতুল্লার বিসিকে ১৯৮৮-৮৯ সালে ৩ কাঠা এবং ৫ কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেওয়ার আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করলে তারা ওই প্লট প্রাপ্তির আবেদনগুলো করে।

 

আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে তাদের নামে ৩ ও ৫ কাঠার প্লট বরাদ্দ হয়। এবং ১৯৮৯ সালে প্রত্যেকেই টাকা জমা প্রদান করে বিসিকের নিকট হতে রশিদ গ্রহণ করেন।


আবেদনকারীদের মধ্যে বাদশা মিয়ার নামে ২টি প্লট, শফি উদ্দিন মিয়ার নামে ৫কাঠার একটি প্লট বরাদ্দ হলে তাদের নামে লিখিত ভাবে হস্তান্তর করে নামজারী করে হোসেয়ারি সমিতি।  প্রায় একই সময় আব্দুল বারেক ৩  ও ৬ কাঠার প্লট বরাদ্দ পায়।


হোসেয়ারি ব্যবসায়ী মঞ্জুরুল হক, বজলুর রহমান, আবু আহমেদ সিদ্দিকের নামেও প্লট বরাদ্দ দেয়া হয়। এবং তারা নির্দিষ্ট ব্যাংকে টাকা জমা দিয়ে বাংলাদেশ হোসেয়ারি সমিতি থেকে রশিদ গ্রহণ করে।

 

একই ভাবে আবেদনকারী সামছুল হুদা, মজিবুর রহমান প্লটের জন্য আবেদন করলে তার নামে একটি ৩ কাঠার প্লট বরাদ্দ পান। মজিবুর রহমান মারা গেলে তার স্ত্রীর নামে নোটারীর মাধ্যমে হলফনামা প্রদান করে প্লটের মালিকানা হস্তান্তর করা হয়।  


কিন্তু পরবর্তীতে বাংলাদেশ হোসিয়ারী সমিতির বরাদ্দৃকৃত প্লট ১ম পর্যায়ে, ২য় পর্যায়ে, ৩য় পর্যায়ে এবং ৪র্থ পর্যায়ে মোট ৭৮৫টি প্লটের মধ্যে ৭১৪টি প্লট দলিল এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট বিতরণ করা হয় কিন্তু ওই ৩০টি প্লট  মালিকদের বরাদ্দকৃত প্লটগুলি দেই দিচ্ছি করে ঘুরাতে থাকে।


প্লটের সমূদয় মূল্য পরিশোধ করার পর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে বরাদ্দকৃত প্লট মালিকরার বিসিকের স্মরণাপন্ন হলে বিসিক নানা অজুহাত দেখিয়ে আশ্বাসের মাধ্যমে ঘুরাতে থাকে। বরাদ্দ পাওয়া ব্যক্তিদের প্লট বুঝিয়ে না দিয়েই ২০১৫ সালে বিসিক শিল্প প্লট বরাদ্দের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে।


আগে বরাদ্দ পাওয়া ব্যক্তিরা এমনটি দেখে ২০১৬ সালে প্লট বুঝিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করে। কিন্তু তাতেও কোন কাজ না হওয়ায় হাইকোর্টে ২০১৭ সালের রিট পিটিশন দায়ের করেন। (রিট পিটিশন নং-২৫৬/২০১৭)।


মহামান্য হাইকোর্ট নালিশী ভূমির উপর পজেশনের উপর স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু তা না মানায় এবং উল্টো বহুতল ভবন নির্মাণ করায় উচ্চ আদালত এই রুল জারি করেন।


হোসেয়ারী সমিতির সাবেক সভাপতি রাশেদ সারোয়ার বলেন, ‘বরাদ্দকৃত জায়গা এতো বছরেও বুঝে পায়নি ৭৮ জন ব্যক্তি। একটি চক্র প্রতিনিয়ত জায়গাটি খেয়ে ফেলার চেষ্টা করছে।


আমি ওসব জায়গা বরাদ্দ পাওয়া ব্যক্তিদের সাথে থেকে জায়গা বরাদ্দ পেতে সহযোগিতা করেছিলাম। কিন্তু ওই চক্রটি জায়গাগুলো খেয়ে ফেলার চেষ্টা করছে। কি আদালত আর কি দলিল সবকিছু অগ্রাহ্য করে তারা তাদের স্বার্থ হাসিলে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে।’

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন