Logo
Logo
×

বিশেষ সংবাদ

তুলা বোঝাই ট্রাকে করে ফেনসিডিল পাচার, গ্রেফতার ৩

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩১ পিএম

তুলা বোঝাই ট্রাকে করে ফেনসিডিল পাচার, গ্রেফতার ৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে তুলা বোঝাই কার্ভাডভ্যানে  করে ফেনসিডিল পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় একটি হলুদ রঙের কাভার্ডভ্যানসহ  ৪৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তারা কাভার্ডভ্যানে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে ফেনসিডিল এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।


 
রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের আষাঢ়িয়ার চর মেঘনা ঘাটস্থ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. জহিরুল আলম (৩২), মো.জামাল হোসেন (২৮) ও মো. আকাশ (১৯)। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 


অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীরা চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে তুলা বোঝাই করে ঢাকা যাচ্ছিল। তারা কাভার্ডভ্যানের ভিতরে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে চালকের পিছনের সীটের নিচে ২টি ট্রাভেল ব্যাগের ভিতর লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার জন্য আসছিল।   


 
গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী মো. জহিরুল আলম এর বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানার খরনা এলাকায়, মো. জামাল হোসেন এর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নোয়াপাড়া এলাকায় এবং মো. আকাশ এর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন লক্ষীপুর আদর্শগ্রাম এলাকায়। গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য  ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা ছিল তাদের একমাত্র পেশা।


 
জিজ্ঞাসাবাদে তারা আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং কাভার্ডভ্যানে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন