স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রচিত ‘জাতীয় নির্বাচন ২০১৮ পোস্টমর্টেম’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আবদুস সালাম হলে এ মোড়ক উন্মোচন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।রাজনীতিক ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনীতিক আসম আবদুর রব।
এ্যাডভোকেট শাহ আহমেদ বাদলের সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক ডা. জায়রুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, অধ্যাপক নূরুল আমীন বেপারী, মোয়াজ্জেম হোসেন আলাল ও জোয়ায়েদ সাকী।
আলোচনা সভায় বক্তারা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে একটি সুন্দর গ্রন্থ রচনা করার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে এই গ্রন্থে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে গণমানুষের ভাষা ফুটে উঠেছে বলে আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন।
নিজ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য বর্তমান এই কুৎসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলে যাচ্ছেন তাদেরকেই আজ আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমার লেখাপড়ার সেরকম ব্যাকগ্রাউন্ড নাই, ছাত্র জীবনেও আমি ভাল ছাত্র ছিলাম সে ধরনের কোন ইতিহাস নাই। একসময় আমি চিন্তা করতাম এ দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে সংগঠিত করে কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন করা যায়। কিন্তু সে ক্ষেত্রেও আমি বেশি এগুতে পারি নি।
মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আধ্যাপক মনিরুল ইসলাম, রাশিদা জামাল, আক্তার হোসেন খোকন শাহ, নুরুল হক চৌধুরী দিপু, আনোয়ার শাদাত সায়েম, মাহবুবুর রহমান, রুহুল আমিন সিকদার, পারভিন আক্তার, মাকিদ মোস্তাকিম শিপলু, সাজিদা খাতুন মিতা, আশরাফুল হক রিপন, আলী আজগর, ফজলুর রহমান, সামসুর রহমান খান বেনু, হাফেজ শিব্বির, হাফেজ মামুন, আবুল কালাম আযাদ, মাহবুব হাসান জুলহাস, রোমান হোসেন রাব্বী প্রমুখ।


