আগামীকাল ভাষা সৈনিক মফিজুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা মফিজুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষ্যে মরহুমের চানমারীস্থ বাসভবনে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


