Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাগর-রুনি খুনের বিচারের দাবিতে মঙ্গলবার প্রতীকী অনশন

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪০ পিএম

সাগর-রুনি খুনের বিচারের দাবিতে মঙ্গলবার প্রতীকী অনশন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে আগামী মঙ্গলবার প্রতীকী অনশন কর্মসূচী পালনের ঘোষনা করেছে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। নারায়ণগঞ্জ নগরীর চাষাড়াস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হবে।


বিচারের দাবিকে জোরালো করতে অনশন কর্মসূচীতে অংশ গ্রহন করে সংহতি জানাতে সকল সাংবাদিক, পেশাজীবী, মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠন, ছাত্র-শিক্ষকসহ সচেতন নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম নয়নের স্বাক্ষরিত চিঠিতে এসব জানানো হয়।


চিঠিতে আরো বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রæয়ারী নিজ বাসায় অজ্ঞাত আততায়ী দ্বারা নির্মমভাবে খুন হন সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই বর্বরোচিত নির্মম হত্যাকান্ডের ঘটনার পর দীর্ঘ আট বছর অতিক্রান্ত হতে চলেছে। কিন্তু আজও খুনিরা গ্রেফতার হয়নি। তাই বিচারও অনিশ্চয়তার বেড়াজালে আবদ্ধ হয়ে আছে। 


ঘটনার পর থেকে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচী পালিত হয়েছে এবং আন্দোলন চলছে। আমরাও পরস্পরের সাথে হাতে হাত ধরে বিচারের দাবিতে অবিচল ছিলাম, আজও আছি। যতদিন পর্যন্ত এই নির্মম হত্যাকান্ডের বিচার না হবে ততদিন আমরা প্রত্যেকেই অনিরাপদ বলে মনে করি। 


এ কারনে, আমাদের নিজেদের এবং পরবর্তী প্রজন্মের পেশাদারিত্বের ক্ষেত্র নিরাপদ করার স্বার্থে সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রাণীর বিচার নিশ্চিত করা ছাড়া আমাদের সামনে বিকল্প আর কিছু নেই।


এ লক্ষ্যকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি উল্লেখিত কর্মসূচী গ্রহন করেছে। আপনাদের সকলের উপস্থিতিতে কর্মসূচী সফল ভাবে পালন করে বিচারের দাবি তীব্রতর করার মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি।

 

তাই প্রতীকী অনশন কর্মসূচীতে আপনি, আপনার সহকর্মী এবং সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশ গ্রহন বিনীতভাবে কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন