Logo
Logo
×

বিশেষ সংবাদ

আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে হবে

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২ পিএম

আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে হবে
Swapno

স্টাফ রিপোর্টার : তথ্য ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন আইসিটি ক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে হবে।তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রুপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য বিদ্যানিকেতনের মতো শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অগ্রনী ভুমিকা নিতে হবে।

 

তিনি বলেন প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে আমরা যতো এগিয়ে যাবো ততো বেশী দেশ উন্নত হবে। আগামীর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি বলেন বিদ্যানিকেতনের শিক্ষকরা সে কাজটি করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

 

এখান থেকেই আগামীদিনের নেতৃত্ব গড়ে উঠবে যারা দেশ পরিচালনায় দায়িত্ব নেবে। তিনি বলেন, আমাদের পড়াশুনার বাইরেও ক্রীড়া ও সংস্কৃতি চর্চ্চায় এিিগয়ে যেতে হবে।তিনি শনিবার সন্ধ্যায় দেওভোগ ভুইয়ার বাগে বিদ্যানিকেতন হাই স্কুলের ১৪বছরে পদার্পণ উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে একথা বলেন।

 

বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদেও ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিমউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দার, অগ্রনী ব্যাংকের ব্যবস্তাপনা পরিচালক শামস উল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক,জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, বিদ্যানিকেতন ট্রাষ্ট সদস্য কাশেম জামাল, সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নূ , সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম,প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

 

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন শিক্ষা ক্ষেত্রে বিদ্যানিকেতন যেভাবে এগিয়ে যাচ্ছে এটা শহরের অন্যান্য স্কুলের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। তিনি শুধু পড়াশুনায় নয় সকল ক্ষেত্রে বিদ্যানিকেতনের শিক্ষাথীর এগিয়ে যেতে হবে। 
দুদিনের এ অনুষ্ঠান গতকাল শুক্রবার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মাহবুব হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন