Logo
Logo
×

বিশেষ সংবাদ

সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৫ পিএম

সরকারি নিবন্ধন পেল সামাজিক সংগঠন সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন (নং-০৭৫৮) পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকসহ সকল কর্মকর্তা ও  শুভাকাঙ্গীদের সংগঠনের পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রব সিকদার ।

 

শনিবার (৮ ফেব্রæয়ারি ) এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ২০০৪ সালে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের নামক একটি অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয় ।

 

হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছে । সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে সরকারি নিবন্ধন পাওয়ার মধ্যদিয়ে সংগঠনটির কার্যক্রম আরোও গতিশীল হবে।

 

এবং সমাজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী । আমরা সকালের কাছে সংগঠনের সাফল্য ও দোয়া কামনা করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন