Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫ পিএম

প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : পেঁয়াজের পর মরিচ হলুদ,  আদা, রসুনের দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে। উত্তপ্ত হয়ে উঠেছে মসলার বাজার। প্রায় প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম।  


বিশেষ করে জিরা, লং, এলাচ, দারুচিনির দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। যদিও ঈদের আগে এসব পণ্যের দাম বাড়ে। কিন্তু  এবার ঈদের আগেই এই পণ্যগুলোর দাম বাড়লো।  

 

এই দাম বাড়ার কারণ নিয়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা একে অন্যকে দোষারোপ করছেন। খুচরা ব্যবসায়ীরা বলেছেন, পাইকারি বাজার থেকে বেশী দামে মসলা কিনতে হচ্ছে, তাই তারা বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 


আর পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, দু’একটি মসলার দাম ছাড়া অন্য মসলার দাম বাড়েনি। কিন্তু খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়াচ্ছেন। এছাড়া অন্যান্য জিনিষপত্রের দাম পূর্বের চড়া মূল্য অপরিবর্তিত রয়েছে। 


গতকাল নগরীর বাজার ঘুরে দেখা গেছে, সব মসলার দাম বাড়ছেই। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মসলার বাজার এখন রীতিমতো ক্রেতা নাগালের বাইরে চলে গেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। 


নতুন পেঁয়াজের সরবরাহ ভালো থাকলেও দাম কমার লক্ষন নেই। গতকাল নগরীর দ্বিগুবাবুর বাজার ঘুরে দেখাগেছে, বাছাই করা দেশী পেঁয়াজ ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০ টাকা। এছাড়া চায়না পেঁয়াজ ৫ কেজি বিক্রি হচ্ছে ৪০০, ভারতীয় পেঁয়াজ ৫ কেজি ৬০০ টাকা বিক্রি হচ্ছে। 


অন্যদিকে,  মরিচ হলুদ,  আদা, রসুনের দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে দেশী রসুন ১৮০ থেকে ২২০ টাকা কেজি, আধা ১২০ থেকে ১৮০, সুকনা মরিচ ৩৫০ থেকে ৪০০ টাকা, দারুচিনি ৪৫০ থেকে ৫০০ টাকা, এলাচ ৪ হাজার থেকে ৫ হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে। 


এদিকে, অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে, ৩৬ থেকে ৩৮ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। তবে কোন কোন বাজারে দামের হেরফের রয়েছে। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, নিত্যপ্রয়োজনীয় পন্যেতে সয়লাব। কোন কিছুর সরবরাহর কমতি নেই। তবে দাম একটু বাড়তির দিকে। 


বাজারে কথা হয় ক্রেতা সিরাজ মিয়ার সাথে। তিনি জানান, এবার পেঁয়াজের পর আধা, রসুন, জিরা, এলাচ, লং মরিচসহ হলুদের দামও বেড়ে গেছে। এভাবে প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়লে সাধারন মানুষের সমস্যা হচ্ছে। গত কয়েক বৎসরে লাগামহীনভাবে জিনিষপত্রের দাম বেড়েছে। কিন্তু জিনিষপত্রের দাম যেভাবে বাড়ছে আয় বাড়েনি মানুষের। তাই তিনি ক্ষোভ প্রকার করেন।  


এছাড়া দেখাগেছে, প্রতি কেজি চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৪০টাকা, কাঁচা পেঁপে ৩০টাকা, দেশী ধনিয়া পাতা ৮০, লাউ মাজারী ৬০, শশা চিকন ৪০, শিম ৪০, ছোট লেবু প্রতি হালী ২৪, বড় সাইজ ৪৮, চাল কুমড়া পিছ ২০, করল্লা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০, বেগুন ৪০, পটল ৪০, পুঁইশাক ৩০, লালশাক ৩০, উত্তা ৬০ ঢেড়স ৪০ গাজর ৮০ মুলা ৪০ টমেটো ৪০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। 

 

অন্যদিকে, প্রতি কেজি কাঁচকি মাছ ১৫০ থেকে ২০০ টাকা, চাষ করা কৈ ১৫০ থেকে ২০০, মাজারী সাইজের চিংড়ি ৪০০ থেকে ৫০০, শিং ৫০০ থেকে ৬০০, পুঁটি ২০০ থেকে ২৫০, বড় সাইজের শোল ৫০০ থেকে ৬০০, পাঙ্গাস ১২০ থেকে ১৩০, বোয়াল, ইলিশ, রুই, কাতলা সহ অন্যান্য মাছের দাম কিছুটা কমতির দিকে। তবে পূর্বের চড়া মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস। ৫৫০ কাটা কেজি সরকারী নির্দেশনা থাকলেও ৬০০ টাকা বিক্রি হচ্ছে। 


এদিকে চাল, পেঁয়াজ, শুকনা মরিচসহ বিভিন্ন নিত্য পণ্যর দাম ও অস্থির হয়ে উঠায় জনজীবনে বাড়ছে অস্থিরতা। কারন যে কোন সময় যে কোন পণ্যের দাম বেড়েয়েতে পারে। 


সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তবে ভোক্তভূগীরা মনে করেন সরকার বাজার মনিটরিং না করায় আজ বাজারের এ অবস্থা। ইচ্ছে মত ব্যবসায়ীরা দাম  বাড়াচ্ছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন