Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘ফুল চাষে’ স্বাবলম্বী সাবদীর জাকির

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৩ পিএম

‘ফুল চাষে’ স্বাবলম্বী সাবদীর জাকির
Swapno

শাহজাহান দোলন (যুগের চিন্তা ২৪) : বন্দরের সাবদী সারাদেশে ফুলের রাজ্য হিসেবে বেশ পরিচিত। কারণ ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীর ঘেঁষে গড়ে উঠা কৃষিনির্ভর ছোট্ট এই জনপদের কৃষকরা এখন মেতেছেন ফুল চাষে। তাই বাড়ি ঘরের আঙ্গিনা অথবা উন্মুক্ত প্রান্তর সবটা জুঁড়েই চোখে পড়ে বাহারি ফুলের রঙিন সমাহার। 

 

অতীতে এখানে আলু, ধান, সবজিসহ অন্যান্য ফসলের চাষ হলেও অধিক মুনাফার জন্য দিন দিন ফুল চাষে আগ্রহী হচ্ছেন এই গ্রামের কৃষকরা। বর্গা নিয়ে কিংবা নিজ জমিতেই উৎপাদন করছেন, নানান রকমের ফুল। জানা যায়, সাবদির আশেপাশে দিঘলদিসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ১০০ হেক্টর জমিতে হচ্ছে এই ফুলের চাষ। আর এতে ভাগ্য বদলেছে অনেকেরই। 


যেমন, সাবদির দিঘলদি গ্রামের সফল ফুল চাষী জাকির হোসেন। নিজের ৫২ শতাংশ জমিতে ২ লাখ টাকা খরচে কয়েকটি খন্ডে রোপন করেছেন, জিপসি, সূর্যমূখী, ডালিয়া, কেলেন্ডলা, চন্দ্রমলিকা, চাইনিজ-গাঁদা, কালার স্টিক, মাম এবং চেরি ফুলের অসংখ্য চারা। 


যা পরিপূর্ণ ভাবে ফুটে উঠলে চলে যাবে রাজধানীর বিভিন্ন পাইকারী ফুলের বাজারে। শ (১০০ টি) হিসেবে বিক্রি হবে ২০০ টাকা থেকে ১০০০ টাকা দরে। চাষীর ধারণা মৌসুম শেষে হিসেব কসলে তার আয় হবে খরচের দ্বিগুণ অর্থাৎ ৪ লাখ টাকা।


জাকির হোসেন বলেন, আগে আমার জমিতে আলু লাগাইতাম কিন্তু তেমন লাভ হইত না। এরপর গ্রামের অন্য চাষীদের দেখে যখন ফুল চাষ শুরু করলাম তখন একটু ভালো লাভের মুখ দেখতে পাইছি। আমার মতো আরো অনেকেই এখন ফুল চাষ শুরু করছে। 


সবাই আগের চেয়ে ভালো আছে। তবে, সরকারি ভাবে সাহায্য সহযোগিতা পেলে আরো লাভবান হতে পারবে বলে আশা ফুল চাষীদের। ফুল চাষী জাকির হোসেন আরো বলেন, আমরা যখন ফুলের চারা কিনতে যাই তখন চারা বিক্রেতারা একটা কইয়া অন্যটা দিয়া দেয়। 


কারন আমরা ভালো মন্দ চিনি না। ঐ সময় আমাগো অনেক লস হইয়া যায়। তাই সরকারের লোকজন আইসা যাদি আমাদের এই বিষয়ে শিখাইতো তাহলে ভালো হইত। আর সরকারি ভাবে সার অথবা কিছু টাকা দিলেও আমরা দ্রæত উন্নতি করতে পারবো।

 

অন্যদিকে সাবদির কৃষকদের ফুল চাষে দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান বন্দর উপজেলার কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই ২০ জন ফুল চাষীকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। 


এছাড়া আমাদের কর্মকর্তারা প্রতিদিনই সেখানে গিয়ে চাষীদের সাথে কথা বলছেন। তবে ফুল চাষে চাষীদের সাহায্যের জন্য সার অথবা টাকা দেওয়া যাবে কিনা সেটা আমি বলতে পরবো না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন