Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে ধান চাল সংগ্রহ চলছে

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৪ পিএম

না’গঞ্জে ধান চাল সংগ্রহ চলছে
Swapno

ইমতিয়াজ আহমেদ (যুগের চিন্তা ২৪) : চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহের টার্গেট পূরণ হয়েছে। পূরণ হওয়ার পথে আমন সংগ্রহ অভিযান। সরকারি খাদ্য গুদামে গত ২ মে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।  

 

জেলায় খাদ্যের চাহিদা ৪ লাখ ১১ হাজার ৪০২ মেট্রিক টন। মোট খাদ্য শস্য উৎপাদন ১ লাখ ২৭ হাজার ৫৬১ মেট্রিক টন। ঘাটতি ৩ লাখ ২৫ হাজার ৪১১ মেট্রিক টন।  জেলায় মোট জমি ৬৮ হাজার ৮৩৯ হেক্টর। আবাদি জমি ৪৬ হাজার ৭৭৪ হেক্টর। 

 

এবার সরকারিভাবে  ১১ টি মিলের মাধ্যমে জেলায় ধান কেনার টার্গেট ছিল মোট ২ হাজার ১০৯ মেট্রিক টন। ৩১ আগস্ট পর্যন্ত  কেনা হয়েছে ১ হাজার ৭১৯ দশমিক ৭৬০ মেট্রিক টন। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধান চাল কিছুই নেই।

 

বন্দর উপজেলায় ২টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ৫৭৬ মেট্রিক টন, ধান এর টার্গেট ৯১ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ৫৭৫ দশমিক ৯৯০ মেট্রিক টন ও ধান ৬৮ দশমিক ৭৬০ মেট্রিক টন। 

 

সোনারগাঁ উপজেলায় ৪টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ১ হাজার ৬১৪ মেট্রিক টন, ধান এর টার্গেট ৫২৫ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ১ হাজার ৬১৩ দশমিক ৯৮০ মেট্রিক টন ও ধান ৩০০ মেট্রিক টন।  

 

রূপগঞ্জ উপজেলায় ২টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ২ হাজার ৩১৩ মেট্রিক টন, ধান এর টার্গেট ৬৪২ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ২ হাজার ৩১৩ মেট্রিক টন ও ধান ৩০০ মেট্রিক টন এবং আতপ ৩২৭ মেট্রিক টন। 

 

আড়াইহাজার উপজেলায় ৩ টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ৮১৭ মেট্রিক টন, ধান এর টার্গেট ৮৫১ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ৮১৭ মেট্রিক টন ও ধান ৮৫১ মেট্রিক টন। অভ্যন্তরীন বোরো সংগ্রহ ২০১৯ এর আওতায় নারায়ণগঞ্জ জেলার লক্ষমাত্রা ৩৮৯ দশমিক ২৪০ মেট্রিক টন ধান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ঢাকার নিকট সমর্পন করা হয়েছে বলে জানাগেছে। 

 

আমন ধান সংগ্রহে ধীরগতিতে অভিযান চলছে। গত ২৩ নভেম্বর থেকে অভ্যন্তরীণ আমন সংগ্রহ শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত। খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, ২০১৯-২০২০ এর আওতায় নারায়ণগঞ্জ জেলার আমন   মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৫১৮ মেট্রিক টন এবং আমন ধানের লক্ষ্যমাত্রা ২৩৯ মেট্রিক টন। এ পর্যন্ত মাত্র ৯৯৮ দশমিক ৭০০ মেট্রিক টন সিদ্ধ চাল  সংগৃহীত হলেও  ধান সংগৃহিত হয়েছে ৯৩ দশমিক ৬৮০ মেট্রিক টন। 

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আমন ধান এর টার্গেট ৫ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে ৫ মেট্রিক টন। বন্দর উপজেলায় ২টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ২০২ মেট্রিক টন, সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ১৫৭ মেট্রিক টন। সোনারগাঁ  উপজেলায় ৪ টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ৪৮৩ মেট্রিক টন, সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ১৭৯ মেট্রিক টন। 

 

রূপগঞ্জ উপজেলায় ১ টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ৭৪৩ মেট্রিক টন, ধান এর টার্গেট ১০০ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ৬০০ মেট্রিক টন ও ধান ৪৭ মেট্রিক টন। আড়াইহাজার উপজেলায়  ৩ টি মিলের মাধ্যমে সিদ্ধ চাল সংগ্রহের টার্গেট ছিল ৯০ মেট্রিক টন, ধান এর টার্গেট ১৩৪ মেট্রিক টন। সংগ্রহ করা হয়েছে সিদ্ধ চাল ৬৩ মেট্রিক টন ও ধান ৪২ মেট্রিক টন। 

 

নারায়ণগঞ্জ জেলায় ১০ জন মিলারকে তালিকাভুক্ত করা হয়েছে চাল দেওয়ার জন্য। তালিকাভুক্ত মিল মালিকরা সরকারের সংগৃহীত আমন ধান থেকে চাল প্রস্তুত করে তা আবার আমন চাল সংগ্রহ অভিযানে বিক্রি করছে। কিন্তু আমন ধান সংগ্রহের ধীরগতি হওয়ায় মিলাররা হতাশ। তারা চাল উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধান পাচ্ছেন না। ফলে চাল প্রদানও অনিশ্চিত হয়ে পড়েছে।

 

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের কৃষক ওলিয়ার রহমান বলেন, আমরা দু’মাস ধরে অপেক্ষা করেছি এই সংগ্রহ অভিযানের জন্য। কিন্তু সরকার মাত্র তিন সপ্তাহ আগে এই অভিযান শুরু করেছে। সরকার ধান নিচ্ছে ২৬ টাকা কেজিতে অথচ আমরা ১৭ টাকা কেজিতে আগেই বিক্রি করে ফেলেছি। 

 

নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মাইন উদ্দিন বলেন, ‘ধান সংগ্রহ অভিযান আমরা ইচ্ছা করলেই শুরু করতে পারি না। এজন্য বিভন্ন প্রক্রিয়ার প্রয়োজন হয়। ধান সংগ্রহ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। 

 

কৃষকের তালিকা নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় বার বার। তালিকায় সকলেই কৃষক। সবাইতো আর ধান চাষ করেনা। সবজী চাষিও কৃষকের তালিকায় আছেন। তবুও আমাদের সংগ্রহ চলছে। 


এটা ঠিক যে, ধান সংগ্রহ অভিযান আরও আগে শুরু হলে ভালো হতো, তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা লক্ষ্য অর্জন করতে পারবো বলে আশা করি।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন