Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা পুলিশের ৭ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি দিলেন এসপি

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭ পিএম

জেলা পুলিশের ৭ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি দিলেন এসপি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) দুপুরের দিকে জেলা পুলিশ লাইনসে এই সভা হয়।

 

সভায় জানুয়ারি মাসে মামলার রহস্য উদঘাটন ও ওয়ারেন্ট তামিলে সফলতা ৭ জন কর্মকর্তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।


সূত্র জানায়, মাসিক কল্যাণ সভায় ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক রুবেল হাওলাদার, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হক সিকদার, মোহাম্মদ মিজানুর রহমান, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন, ফরিদ আহম্মেদ এবং ফতুল্লা মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার তালুকদারকে জানুয়ারি মাসে মামলার রহস্য উদঘাটন ও ওয়ারেন্ট তামিলে সফলতায় ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।


এছাড়াও একই সভাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাবেক আরআই হাসমত আলী, কনস্টেবল (৯৯৫) মো. আ. করিম, কনস্টেবল (৪২৭) মো. শাহাজালাল, কনস্টেবল (৫৭৮) মো. আকবর আলীকে অবসর জনতি কারণে এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদকে বদলি জনিত কারণে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মাহিন ফরাজী প্রমূখ।


পুলিশ সুপার জায়েদুল আলম তার বক্তব্যে পুলিশ সদস্যদের আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান তিনি। একই সাথে তিনি পুলিশের শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছেন বলেও জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন