Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘আমার মা, আমার ভাষা’ শীর্ষক লেখা প্রতিযোগিতার আয়োজন

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

‘আমার মা, আমার ভাষা’ শীর্ষক লেখা প্রতিযোগিতার আয়োজন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রিয় ‘মা’ আর মাতৃভাষা  নিয়ে ‘আমার মা, আমার ভাষা’ শীর্ষক লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ' জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ’ এর সহযোগিতায়, অনলাইন নিউজ পোর্টাল ‘লাইভ নারায়ণগঞ্জ’ এর এই আয়োজনে অংশ নিতে পারবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আগামী ১৭ ফেব্রæয়ারির মধ্যে তিনটি গ্রুপে শিক্ষার্থীরা লেখা পাঠাবে-ক) ৫ম শ্রেনি হতে ৮ম শ্রেনি, খ) ৯ম হতে দ্বাদশ ও গ) ডিগ্রি/অর্নাস/মার্স্টাস ও সর্ব সাধারণ। লেখা হতে হবে ৩০০ শব্দের মধ্যে। লেখার সাথে অংশগ্রহণকারির নাম, ঠিকানা, ফোন নাম্বার, ক্লাশ, বয়স ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম সংযুক্ত করবে। পূর্বে কোথাও প্রকাশিত লেখা দেয়া যাবে না।


শিক্ষার্থীদের লেখা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদনা করে ‘লাইভ নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হবে। এছাড়াও সেরা এক শত লেখা নিয়ে ‘লাইভ নারায়ণগঞ্জ’ এর বিশেষ প্রকাশনা ‘জীবনধারা’য় প্রকাশিত হবে। যে প্রকাশনায় থাকবে নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন ইতিহাস ও ভাষা সৈনিকদের কথা, ভাষার একাল সেকাল নিয়ে বিশিষ্টদের প্রতিক্রিয়া/ অনুভূতি, শহীদ মিনারের সচিত্র  প্রতিবেদন।


‘জীবনধারা’য় প্রকাশিত শত লেখা হতে প্রতিটি গ্রুপ এর সেরা দশজন করে মোট ত্রিশজনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও শতজনকে সম্মাননা সনদ দেয়া হবে।


যে ভাবে লেখা পাঠানো যাবে : 
ডাক যোগে বা সরকারি: লাইভ নারায়ণগঞ্জ, রুম নং ৬১০, ফজর আলী ট্রেড স্টোর, ৭৮ বঙ্গবন্ধু সড়ক, ২নং রেল গেইট সংলগ্ন, নারায়ণগঞ্জ।


অথবা, ই-মেইল : [email protected]

অথবা, লাইভ নারায়ণগঞ্জের ফেসবুক পেইজের ইনবক্স :www.facebook.com/livenarayanganj24

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন