Logo
Logo
×

বিশেষ সংবাদ

কারাদন্ড, কোটি টাকা জরিমানা : থামছে না অবৈধ ইটভাটা

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮ পিএম

কারাদন্ড, কোটি টাকা জরিমানা : থামছে না অবৈধ ইটভাটা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকি থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ জেলাজুড়ে পরিচালিত হচ্ছে অবৈধ শত শত  ইটভাটা। কিন্তু একাধিক অভিযান, কারাদন্ড আর কোটি টাকার জরিমানায়ও থামছে না এ সকল অবৈধ ইটভাটা মালিকদের দৌরাত্ম। 

 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযান, জরিমানা, কারাদন্ডের পাশাপাশি সভা-সমাবেশের মধ্য দিয়েও ইটভাটা মালিকদের ইটভাটা পরিচালনায় যথাযথভাবে আইন প্রয়োগের জন্য সচেতন করা হচ্ছে। কিন্তু সেসব কেউ কানে তুলছেনা। 

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত দুই মাসে জেলাজুড়ে অভিযান পরিচালনা করে ৩২টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। বন্ধ করা ইটভাটাগুলোর মধ্যে সদরে ৯টি, ফতুল্লায় ৪টি, বন্দরে ৭টি. আড়াইহাজারে ২টি এবং রূপগঞ্জে ১০টি ইটভাটা। 

 

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারী পর্যন্ত এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় অবৈধভাবে ইটভাটা’র কার্যক্রম পরিচালনার দায়ে ৩২টি প্রতিষ্ঠান বন্ধসহ মোট ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

 

ফতুল্লা:

২০১৯ এর  ২ ডিসেম্বর পাগলার কমলাপুর এলাকার এইচ.এম.টি ব্রিকফিল্ডকে ৪ লাখ ও নন্দনালপুর দোপাতিদা এলাকার আব্দুল্লাহ্ বিক্স সাপ্লায়ার্স  ও  সাপ্লায়ার্স স্টারকে ৫লাখ টাকা জরিমানা করা হয়।  এছাড়া বন্ধ করে দেয়া হয় একই এলাকার এনবিসি ব্রিক ফিল্ডকে।

 

সদর :
২০১৯ এর ৩ ডিসেম্বর সদর আলীগঞ্জ,দাপা, ইদ্রাকপুর, শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন ব্রিকসকে ৪ লাখ টাকা,মের্সাস সাউথ আরবানকে ৫ লাখ টাকা, মের্সাস সুপার ব্রিকসকে ৩লাখ ও মের্সাস পপুলার ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অন্যদিকে  ১২ ডিসেম্বর গোগনগর এলাকার মের্সাস শাহজালাল ব্রিক ফিল্ডকে ৫ লাখ, পপুলার  ব্রিক্সকে ৫ লাখ টাকা, ভাই ভাই ব্রিককে ৫ লাখ টাকা, জনতা ব্রিক ফিল্ড ৫ লাখ টাকা ও নিউ মা ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

 

বন্দর:

সম্প্রতি গত মাসের ২২ জানুয়ারি বন্দর দাঁসেরগাঁও মা-বাবার দোয়া ব্রিককে ২০ লাখ টাকা, হোম ব্রিক ও ভাই ভাই ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করে। ২০১৯ এর ৪ ডিসেম্বর বন্দর দাসেরগাঁও মা বাবার দোয়া ব্রিকসকে ৩ লাখ টাকা ও লক্ষণখোলা এলাকার হোম ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে ১১ ডিসেম্বর বন্দর লক্ষণখোলা ফনকুল এলাকার মের্সাস ভাই ভাই ব্রিক ফিল্ডকে দেড় লাখ টাকা ও বাগদোবাড়িয়া এলাকার আওলাদ ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

আড়াইহাজার :

২০১৯ এ ৮ ডিসেম্বর আড়াইহাজারের  শিলামান্দী এলাকার মের্সাস এএমবি ব্রিক ফিল্ডকে ৩ লাখ ও ঝাউতলা এলাকায় মের্সাস শাহজালাল ব্রিক ফিল্ডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


রূপগঞ্জ:

২০১৯ এ ১৮ ডিসেম্বর রূপগঞ্জের দুয়ারা এলাকার মইন অধরা ব্রিক্সকে ২ লাখ টাকা, হেলাল ব্রিক্সকে ১ লাখ টাকা, দাউদপুর এলাকার  সালমা ব্রিক্স-২ কে ২লাখ টাকা, সততা ব্রিক্সকে ৫লাখ টাকা, আরএম ব্রিক্সকে ২লাখ টাকা, থ্রি এ ব্রিক্স ৩ লাখ টাকা। 


পরবর্তিতে ২৪ ডিসেম্বর ভোলাবো এলাকার এনআরবি ব্রিক ফিল্ড, তারাইল এলাকার পিআরবি ব্রিক, এমআরবি ব্রিক ফিল্ড, এমএমকে ব্রিককে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের ২০১৭ সালের তথ্যানুযায়ী বর্তমানে নারায়ণ নারায়ণগঞ্জে মোট ইটভাটার রয়েছে ৩৪৪টি। এর মধ্যে ২৫৪টি ইটভাটাই অবৈধ। এর মধ্যে অধিকাংশ ইটভাটাই গড়ে উঠেছে জনবসতিপূর্ণ এলাকায়, নদীর ধার ও ফসলি জমি দখল করে। এসব অবৈধ ইটভাটায় নারায়ণগঞ্জের পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি করছে। পাশাপাশি হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্যও।


অভিযান,জরিমানা,কারাদন্ড দিয়েও অবৈধ ইটভাটাগুলো কেন বন্ধ করা যাচ্ছে না এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনুল হক জানান, মূলত ইটভাটাগুলো বছরে ছয় মাসের জন্য পরিচালিত হলেও এর প্রস্তুতি পুরো বছর জুড়ে হয়ে থাকে। 

 

ছয় মাসের জন্য তারা ইটভাটা শ্রমিক নির্ধারণ, মজুরী ও অন্যান্য আনুসাঙ্গিক ব্যয় অগ্রিম দিয়ে থাকে। ফলে আমরা যখন অভিযান পরিচালনা করে বন্ধ করে দিয়ে আসি তখন এই খরচটা ওঠানোর জন্যই ঝুঁকি নিয়ে ইটভাটাগুলো পরিচালনা করে যায়।


তিনি আরো বলেন, হাইকোর্ট এর নির্দেশনা অনুযায়ী আমাদের অভিযান অব্যহত রয়েছে। কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন লোকবল স্বল্পতা আমাদের সীমাদ্ধতার অন্যতম কারণ।

 

আমাদের যেখানে  পাঁচ ম্যাজিস্ট্রেট থাকার কথা সেখানে আমাদের রয়েছে মাত্র ২জন ম্যাজিস্ট্রেট। ফলে আমরা সবসময় সবজায়গায় যথাযথ অভিযান পরিচালনা সম্ভব হয়ে উঠে না।  

 

সম্প্রতি ইটভাটা মালিক সমিতির এক সভায় অবৈধ ইটভাটার মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.সাঈদ আনোয়ার জানান, ‘পরিবেশ ছাড়পত্রসহ সরকারী আইন এবং পরিবেশ দূষণ যাতে না সেইসব নিয়ম মেনে ইটভাটা ভাটা পরিচালনা করতে হবে। 


সবাইকে সাবধান করে দিচ্ছি পরিবেশ দূষণকারী কোন ইটভাটাকে ছাড় দেয়া হবে না। এসময় পরিবেশ দূষণ সকল ইটভাটা মালিকদের সচেতন করেন তিনি।’  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন