স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আগামী মার্চ মাসে আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের প্রথম তলা সম্পন্ন এবং দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করার আশা ব্যক্ত করেছের নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। সেই সাথে ২০২০ সালের মধ্যে ভবনটি তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের উন্নয়ন নিয়ে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ (২০২০-২০২১) এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। উক্ত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আইনজীবীদের পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে গত (২৭ জানুয়ারী) নগরীর বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বাধন কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এ প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান প্যানেলের ১৭জন নির্বাচিত হওয়ার পরদিনই আইনজীবী সমিতির ভবনের উন্নয়ন নিয়ে নির্বাচিতদের সাথে আলোচনায় বসবেন বলে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। প্রতিশ্রুতি মোতাবেক নবনির্বাচিত পরিষদের গত ২ ফেব্রুয়ারী দায়িত্ব গ্রহনের মাত্র একদিন পরই তাদের সাথে আলোচনায় বসেছেন তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার কাজল, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, সিইও সুলভ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট বিদ্যুত কুমার সাহা, সহ সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বরুন চন্দ্র দে, কোষাধক্ষ্য অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, অ্যাপায়ণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার রুবেল, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রাশেদ ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট হাছিব-উল- হাছান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট নূসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান, অ্যাডভোকেট কামরুননেছা সুর্বনা, অ্যাডভোকেট আজিম ভূইয়া, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনটি নির্মাণের জন্য এমপি সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত মোট ৩ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। যার মধ্যে ২০১৯ সালের ২০ জানুয়ারী এমপি সেলিম ওসমান থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকাকালীন সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান এর মাধ্যমে ১ কোটি টাকার চেক এবং পরবর্তীতে ৩ ফেব্রুয়ারী আরো ৫০ লাখ টাকার চেক এবং ২২ অক্টোবর আরো ৫০ লাখ টাকার চেক এবং চলতি বছর ২০২০ সালের ১৫ জানুয়ারী আইনজীবী সমিতির নির্মানাধীন ভবন পরির্দশনে গিয়ে আরো ১ কোটি টাকার চেক জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন তিনি।


