Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডা. জাহাঙ্গীর’র অস্ত্রোপচার 

প্রতিবন্ধীর জরায়ূতে ৫ কেজি টিউমার 

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১ পিএম

প্রতিবন্ধীর জরায়ূতে ৫ কেজি টিউমার 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ ৩’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নুরজাহান (২৮) নামের এক প্রতিবন্ধী নারীর জরায়ূ থেকে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ করেছেন হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম।

 

দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী এই নারী জরায়ূ সমস্যা নিয়ে ভূগলেও জটিল অপারেশন বলে কোন চিকিৎসক রাজী হয়নি। এর কারন টিউমারটি জরায়ূর থলির আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল।

 

টিউমার অপারেশন করতে হলে সাথে জরায়ূও  কেটে ফেলে দিতে হবে। কিন্তু নুরজাহান অবিবাহিত হওয়ায় এখনি জরায়ূ ফেলে দিয়ে অপারেশন করতে রাজি না তার পরিবার। অনেক চিকিৎসকের দ্বার ঘুরে ওই রোগী ভর্তি হয় খানপুর হাসপাতালে। 

 

অবশেষে  রোববার ওই রোগীর জরায়ূ রেখেই এই জটিল অপারেশন করতে সক্ষম হন ডা. জাহাঙ্গীর আলম। টিউমারটির আকার ২৫.২৫ সেন্টিমিটার ওজন ৫ কেজি। অপারেশনের পর নুরজাহান সুস্থ বলে খুশি তার পরিবার।     


জানাযায়, গত দুই সপ্তাহ আগে বন্দর মুসাপুর এলাকার মো. দিল মাহম্মুদ মিয়ার মেয়ে নুরজাহান তার স্বজন নিয়ে গাইনী বিভাগে এলে ভর্তি করে দেন ডা. জাহাঙ্গীর আলম। গতকাল সকালে এক ঘন্টারও বেশী সময় নিয়ে নুজাহানের সফল অস্ত্রোপচার করেন ডা. জাহাঙ্গীর আলম। টিউমারটি বড় হওয়ার কারনে জরায়ুর থলির আষ্টেপৃষ্টে লেগেছিল। 


তাই অপারেশন করতে খুবই বেগ পেতে হয় এই কনসালটেন্টকে। ডা. জাহাঙ্গীর আলম বলেন, টিউমারটি জরায়ূর থলির সাথে লেগে ছিল। এটা অনেক বড় হয়ে যাওয়ায় পুরো জরায়ূর আষ্টেপৃষ্টে লেগেছিল। এই অপারেশনের নাম ‘ফিব্রয়েড’।

 

এই অস্ত্রোপচারটা ছিল খুবই জটিল। কারন মেয়েটি অবিবাহিত। জরায়ূ কেটে ফেলা হলে সে আর সন্তান ধারণ করতে পারবেনা। তাই জরায়ূ রেখে এই অপারেশনটা করা ছিল খুবই জটিল। এই ধরনের রোগ সচরাচর কারো হয় না। রোগীনি নুরজাহান ভাল আছে। 


এদিকে, নুরজাহানের বোন মারিয়া বেগম জানান, সফল অস্ত্রোপচারের মাধ্যমে আমার বোনের টিউমার অপসারণ করা হয়েছে। যখন জানতে পারি আমার বোনের জরায়ুতে টিউমার আছে তখন আমার পরিবারের লোকজন খুব চিন্তায় পড়ে যায়। 


অনেক ডাক্তার দেখিয়েছি কেউ জরায়ূ রেখে অপারেশন করতে রাজি হয়নি। অবশেষে খানপুর হাসপাতালে বোনকে নিয়ে এলে ডা. জাহাঙ্গীর আলম গাইনী ওয়ার্ডে ভর্তি করে দেয়। তাঁর তত্তা¡বধানে থেকে আমার বোনের চিকিৎসা নেয়া হয়। আল্লাহর রহমতে এই ডাক্তারের উছিলায় আমার বোন ভাল আছেন। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন