স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মিয়ানমার থেকে আমদানিসহ সরকারের নানা তৎপরতায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা স্থায়ী রইলো না। এক সপ্তাহের ব্যবধানে ফের আবার বাড়তে শুরু করেছে এই পণ্যটির দাম। শুক্রবার পেঁয়াজের দাম আবার কেজি প্রতি ১৪০ থেকে ১৫০ টাকা উঠেছে।
যেখানে গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের পেঁয়াজ। নতুন পেঁয়াজ বাজাওে উঠতে শুরু করলেও এখনো পুরাতন পেঁয়াজের কেজি ১৬০ টাকা। আর নতুন পেঁয়াজ ১৫০ টকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিন পেঁয়াজের বাজার দর কম থাকলেও হঠাৎ করে কেজিতে ৪০-৫০ করে দাম বেড়েছে।
এদিকে দাম বেশী হওয়ায় চাহিদার তুলনায় কম পেঁয়াজ কিনছেন ক্রেতারা। মূল্যবৃদ্ধি ঠেকাতে ট্রাকে করে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির পাশাপাশি বিভিন্ন আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এর মধ্যে মিয়ানমার থেকেও পেঁয়াজ আসে। এসব তৎপরতায় পেঁয়াজের দামের উর্ধ্বমুখী প্রবণতা বন্ধ হয়ে তা কমতে শুরু করে। গেল সপ্তাহে পেঁয়াজের দাম কমে কেজি ১০০ টাকায় নেমে আসে।
গতকাল নগরীর দ্বিগবাবুর বাজার ঘুরে দেখাগেছে, বাছাই করা দেশী পেঁয়াজ ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০ টাকা। চারদিন আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৪০ টাকা। এছাড়া চায়না পেঁয়াজ ৫ কেজি বিক্রি হচ্ছে ৪০০, ভারতীয় পেঁয়াজ ৫ কেজি ৬০০ টাকা বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে কেজিতে আরো ১০-২০ টাকা বেশী বিক্রি হচ্ছে।
এদিকে, গত সপ্তাহের চেয়ে ডিমের হালিতে দুই টাকা কমে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম কমেছে। গত সপ্তায় ১২০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে কোন কোন বাজারে দামের হেরফের রয়েছে। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে নিত্যপ্রয়োজনীয় পন্যেতে সয়লাব। কোন কিছুর সরবরাহর কমতি নেই। তবে দাম একটু বাড়তি।
বাজারে কথা হয় ক্রেতা মালেক মিয়ার সাথে। তিনি জানান, সপ্তাহে দুই দিন তিনি বাজার করেন। সব সময় ৫ কেজি করে পেঁয়াজ কিনে থাকেন। কিন্তু গত এক মাস ধরে দুই এক কেজি করে এই পণ্যেটি কিনছেন। তিনি আরো জানান, শুধু পেঁয়াজের ঝাঁজ বাড়েনি। লাগামহীন ভাবে বাড়ছে সব ধরনের নিত্যপণ্যের দাম। জিনিষ পত্রের দাম যে ভাবে বাড়ছে আয় বাড়েনি।
বাজার ঘুরে দেখাগেছে প্রতি কেজি চিচিঙ্গা ৫০, ঝিঙ্গা ৪০, কাঁচা পেঁপে ৩০, দেশী ধনিয়া পাতা ৮০, লাউ মাজারী ৬০, শশা চিকন ৪০, শিম ৩০, ছোট লেবু প্রতি হালী ২৪, বড় সাইজ ৪৮, চাল কুমড়া পিছ ২০, করল্লা ৫০, বরবটি ৬০, বেগুন ৪০, পটল ৪০, পুঁইশাক ৩০, লালশাক ৩০, উত্তা ৬০ ঢেড়স ৪০ গাজর ৮০ মুলা ৪০ টমেটো ৪০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে প্রতি কেজি কাঁচকি মাছ ১৫০ থেকে ২০০ টাকা, চাষ করা কৈ ১৫০ থেকে ২০০, মাজারী সাইজের চিংড়ি ৪০০ থেকে ৫০০, শিং ৫০০ থেকে ৬০০, পুঁটি ২০০ থেকে ২৫০, বড় সাইজের শোল ৫০০ থেকে ৬০০, পাঙ্গাস ১২০ থেকে ১৩০, বোয়াল, ইলিশ, রুই, কাতলা সহ অন্যান্য মাছের দাম কিছুটা কমতির দিকে। তবে পূর্বের চড়া মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস। ৫৫০ কাটা কেজি সরকারী নির্দেশনা থাকলেও ৬০০ টাকা বিক্রি হচ্ছে।
এদিকে চাল, পেঁয়াজ, শুকনা মরিচসহ বিভিন্ন নিত্য পণ্যর দাম ও অস্থির হয়ে উঠায় জনজীবনে বাড়ছে অস্থিরতা। কারন যে কোন সময় যে কোন পণ্যের দাম বেড়েয়েতে পারে। সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তবে ভুক্তভোগিরা মনে করেন সরকার বাজার মনিটরিং না করায় আজ বাজারের এ অবস্থা। ইচ্ছে মতো ব্যাবসায়ীরা দাম বাড়াচ্ছেন।


