Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে এসেছেন আল্লামা শফী, আজ ইসলামী মহাসমাবেশ

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:৩৪ পিএম

নারায়ণগঞ্জে এসেছেন আল্লামা শফী, আজ ইসলামী মহাসমাবেশ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আহমদীয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদের অমুসলীম ঘোষণা করার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যেগে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে তিনি নারায়ণগঞ্জে এসেছেন  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায়  হেলিকপ্টারে চড়ে তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ওসমানী পৌর স্টেডিয়ামে এসে অবতরণ করেন। পরে একটি গাড়িতে করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় রওনা দেন তিনি। রাতে তিনি সেখানেই অবস্থান করেন।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) যোহরের পর জামতলায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দেওবন্দ দারুল উলুমের সদরুল মুদাররিসীন আল্লামা কমর উদ্দিন হাফীজাহুল্লাহ ও সৌদি আরবের ড.তুর্কি সাঈদ আল মাজদুয়ী আল গামেদী।  

 

কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুওয়াতের বিশ্বাস অস্বীকার, নবুওয়াত দাবি, নবীগণের সাথে দেয়াদবি ও অশালীন বক্তব্য, মুসলমানদের কাফির বলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করা ইত্যাদি সহ নানা অভিযোগ উত্থাপন করে আসছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। এরই প্রেক্ষিতে এই ইসলামী মহাসমাবেশের ডাক দেয়া হয়। 

 

আল্লামা শাহ আহমদ শফী ছাড়াও মহাসমাবেশে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, বাংলাদেশ মজলিসে দাওয়াতুল হক’র আমীর আনোয়ার শাহ, বিবাড়ীয় জামিয়া দারুল আরকামের মুহতামিম সাইদুর রহমান, মধুপুওে পীর সাহেব আব্দুল হামীদ, ঢাকার কামরাঙ্গীচর জামিয়া নুরিয়ার মুহতামিম আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, দেওনা’র পীর সাহেব মিজানুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, বাহাদুরপুর পীর সাহেব আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, ঢাকার মুফাসসিরে কুরআন জুনায়েদ আল হাবীব, জাতীয় সিরাত কমিটির সভাপতি মুহাম্মদ ইমাদুদ্দীন, নারায়ণগঞ্জের  সাইনবোর্ড জামিয়া আশরাফিয়ার মুহতামিম মুফতী আবদুল বারী, মাদানীনগর মাদ্রসার মহতামিম ফয়জুল্লাহ সন্দিপী, ঢাকার মালিবাগ জামি’আ শারইয়্যাহ মুহতামিম আশরাফ আলী, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আবদুল কুদ্দুস, হবিগঞ্জের মুফাসসিরে কুরআন তাফাজ্জুল হক, নূরুল ইসলাম ওলিপুরী,  সাবেক ধর্মমন্ত্রী মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, উজানীর পীরসাহেব আশেকে এলাহী, ফুরফুরা শরীফের পীর সাহেব আব্দুল হাই মেশকাত, খেলাফতে মজলিসের আমীর মুহাম্মদ ইসহাক, ঢঅকা জামিআ রাহমানিয়া আরাবিয়ার শায়খুল হাদিস মামুনুল হক, ঢাকার কাকরাইলের মাওলানা নজরুল ইসলাম কাশেমী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খাঁন নদভী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহবুবুল হক কাশেমী, সাইনবোর্ডের জামিআতু ইবরাহীমের মুহতামিম শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ওলামা পরিষদেও সভাপতি আবদুল আউয়াল,  আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সভাপতি আবদুল কাদির, সেক্রেটারি আবু তাহের জিহাদী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন