Logo
Logo
×

বিশেষ সংবাদ

ওরা ৪ জন ব্যাংক জালিয়াতি চক্রের সদস্য, হাতিয়ে নিল কোটি টাকা 

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:০৮ পিএম

ওরা ৪ জন ব্যাংক জালিয়াতি চক্রের সদস্য, হাতিয়ে নিল কোটি টাকা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ইদ্রিস মিয়া (৪৪), ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম (৪৬), আবু বক্কর সালাফী (৪৩), রুবেল (২৪) ব্যাংক জালিয়াতি  চক্রের সদস্য। ওদের রয়েছে বিশাল সিন্ডিকেট। তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে ব্যাংকের ভাউচার জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকের টাকা আত্নসাৎ করে আসছে।

 

অবশেষে ধরা পড়লো র‌্যাব ১১’র জালে। গ্রেফতারের সময় র‌্যাব তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি রঙ্গীন প্রিন্টার, জালিয়াতির কাজে বিভিন্ন ব্যাংকের নামে ব্যবহৃত ভূয়া সীল ২৪টি, সোনালী ব্যাংকের ভুয়া লেনদের ভাউচার ১৬টি, ২৮টি বিভিন্ন ব্যাংকের ভুয়া এক্সপ্রেস মানি রিসিপট ভাউচার, এনসিসি ব্যাংকের ভুয়া পেমেন্ট স্লিপ ২ পাতা, ১১ জনের ভুয়া এনআইডি এবং ভুয়া এনআইডি তৈরীর ১৬টি ছবি উদ্ধার করে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব ১১’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাব ১১’র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন, পিপিএম (বার) এ তথ্য জানান। 

 

সংবাদ সম্মেলনে আলেপ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে  বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরিপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। এরা সবাই কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। 


যেভাবে জালিয়াতি করে ব্যাংক থেকে অর্থ টাকা উত্তলন করত : 

এ বিষয়ে র‌্যাব ১১’র মিডিয়া অফিসার  আলেপ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত মোঃ ইদ্রিস এই জালিয়াতি চক্রের মূল হোতা। গত ৩ বৎসর পূর্বে হোটেলে কাজ করার সময় এক ভারতীয় সফ্টওয়ার ইঞ্জিনিয়ার বশু ভাই এর সাথে তার বন্ধুত্ব হয় এবং তার কাছ থেকে ব্যাংকের টাকা জালিয়াতির মাধ্যমে আত্নসাৎ করার বিভিন্ন অভিনব কৌশল শিখে।

 

বশু ভাই দীর্ঘদিন ধরে এটিএম বুথ হ্যাক করে বুথ থেকে টাকা উত্তোলন ও রেমিটেন্স জালিয়াতির সাথে জড়িত ছিল। ইদ্রিস প্রথমে যে ব্যাংকের টাকা জালিয়াতির মাধ্যমে আত্নসাৎ করবে সেই ব্যাংক নির্বাচন করে। নির্বাচিত ব্যাংক এ প্রথমে বৈধভাবে তার পরিচিত লোক বিদেশ থেকে রেমিটে›েসর মাধ্যমে তার নামে অল্প পরিমাণ টাকা পাঠায়। সেই টাকা উত্তোলনের জন্য তাকে একটি গোপন পিন ন¤¦র দেয়া হয়।

 

উক্ত গোপন পিন নাম্বার নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক টাকা উত্তোলনের জন্য একটি ভাউচার তৈরি করে দেয়। অতঃপর উক্ত ভাউচার দিয়ে টাকা উঠানোর আগে ইদ্রিস তার মোবাইলে ভাউচারের একটি ছবি তুলে রাখে। মোবাইলে ভাউচারের ছবি দিয়ে তার প্রিন্টারে নতুন নতুন ভাউচার তৈরী করে তাতে নতুন রেমিটেন্স নাম্বার বসিয়ে ব্যাংক কর্মকর্তাদের স্বাক্ষর এবং বিভিন্ন এনআইডি’র স্বাক্ষর নকল পূর্বক গলাকাটা এনআইডি (এনআইডি’র ছবি পরিবর্তন) ব্যাংক এ জমা দিয়ে টাকা উত্তোলন করে।

 

সে এইভাবে অগ্রণী ব্যাংকের চাঁদপুরের সাচার শাখা ও সোনালী ব্যাংকের রহিমা নগর শাখা, অগ্রণী ব্যাংকের কুমিল¬ার মুরাদনগর শাখা, বি-বাড়িয়ার মাধবপুর শাখাসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে ভাউচার জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে।

 

প্রতারক ইদ্রিস মিয়া ২০১৮ সালে ১১ এপ্রিল অগ্রণী ব্যাংকের বুড়িচং শাখায় বিদেশ থেকে পাঠানো গোপন নম্বরের টাকা জালিয়াতি করে তুলতে গিয়ে হাতে নাতে আটক হওয়ার পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করলে কিছু দিন কারাগারে থেকে জামিনে বের হয়ে আবারও একই কাজে সক্রিয় থাকে।

 

গ্রেফতারকৃত মমিনুল ইসলাম একজন ইউপি সদস্য। সে এই জালিয়াতি চক্রের সাথে গত ১ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছে। গত ৪ মাস আগে চাঁদপুর অগ্রণী ব্যাংকের বাবুর হাট শাখায় ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলনের সময় হাতে নাতে আটক হয়ে জেলে যায়। ১৭ দিন জেল খেটে জামিনে আসার পর পুনরায় জালিয়াতি চক্রের সাথে সক্রিয় হয়।

 

আবু বক্কর সালাফী ও রুবেল এই চক্রের অন্যতম সহযোগী সদস্য। এই চক্রটি ব্যাংকের টাকা জালিয়াতির পাশাপাশি পেশাদার ছিনতাইকারী, ভারাটে ক্যাডার ও ডাকাতির সাথে জড়িত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা স্বীকার করে। তাদের প্রতেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন