সুলতানুল আউলিয়া আবদুল কাদের জিলানী (রাঃ) এর ওরশ ৪ ও ৫ ফেব্রুয়ারি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১০:০৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সুলতানুল আউলিয়া গাউসুল আযম হযরত আবদুল কাদের জিলানী (রাঃ) এর বাৎসরিক ওরশ মোবারক আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার, কাদরিয়া ভাণ্ডার সিরাজ শাহ’র আস্তানা, বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। এ পলক্ষে ফাতেহা পাঠ, জিকির আসকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩ ফেব্রুয়ারি সোমবার ওরশের আগের দিন রাতে পালাগান অনুষ্ঠিত হবে। গান পরিবেশন করবেন শাহ আলম সরকার ও আবুল সরকার (বড়)।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ওরসের পতাকা উত্তোলন করবেন কাদরিয়া ভাণ্ডারের বর্তমান পীর সৈয়দ খাজা শাহ মোহাম্মদ শামীম শাহ আল কাদরী ওয়াল চিশতী।
সকাল দশটা থেকে মোঃ আশিক কাওয়াল ও দুপুর একটা থেকে হাজী মোঃ নাদিম কাওয়াল কাওয়ালী পরিবেশন করবেন। রাত ৯টা থেকে পালা গান পরিবেশন করবেন মুক্তা সরকার ও শিউলী দেওয়ান।
৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটা থেকে রাত ৯টা পর্যন্ত কাওয়ালী পরিবেশন করবেন কাওয়াল নুরুল ইসলাম। রাত ৯টা থেকে পালাগান পরিবেশন করবেন কাজল দেওয়ান ও আবুল সরকার (ছোট)। সবশেষে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।


