Logo
Logo
×

বিশেষ সংবাদ

জাপানের নারোতো সিটির মেয়র যুগের চিন্তার সফলতা কামনা করলেন

Icon

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:৫৪ পিএম

জাপানের নারোতো সিটির মেয়র যুগের চিন্তার সফলতা কামনা করলেন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে পাঠক নন্দিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার সফলতা কামনা করেছেন জাপানের নারোতো সিটি মেয়র মিচিহিকো ইজোমি ও তার প্রতিনিধি দল।

 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও  মিলনায়তনে  পরিদর্শনকালে তিনি উপস্থিত সকলকে এ কথা জানান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জে আসেন জাপানের নারোতো সিটির মেয়র মিচিহিকো ইজোমি ও তার প্রতিনিধি দল।

 

সিটি করপোরেশনের লাইব্রেরি পরিদর্শনকালে তাঁদের চোখ আটকে যায় নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত পাঠক প্রিয় দৈনিক যুগের চিন্তা’য় তাঁদের নিয়ে প্রকাশিত একটি রিপোর্টের উপর। গভীর মনোযোগ দিয়ে তিনি ও তার সহধর্মিণী মিসেস ইজোমি পত্রিকাটির প্রতিটি পাতা পরখ করেন এবং হাতে নিয়ে একাধিক ছবিও তুলেন।

 

এ সময় তাকে জানানো হয় যুগের চিন্তা পত্রিকাটি নারায়ণগঞ্জের পাঠকপ্রিয় একটি দৈনিক। এরপর নারোতো সিটি মেয়র মিচিহিকো ইজোমি ও তার প্রতিনিধি দল দৈনিক যুগের চিন্তার সফলতা কামনা করেন।

 

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে সম্পর্ক স্থাপন বিষয়ে  ফেন্ডশীপ সিটি সমঝোতা চুক্তি শেষে সিটি কর্পোরেশন পরিদর্শন করের জাপানের নারোতো সিটি’র মেয়র মিচিহিকো ইজোমি ও তার প্রতিনিধি দল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন