যুগের চিন্তা রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির চারবারের সাবেক নির্বাচিত সভাপতি এড.আনিসুর রহমান দিপুর সুস্থ্যতা কামনা করে বন্দরের বিভিন্নস্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্র, শনি ও রোববার বন্দরের বিভিন্ন জায়গায় আনিসুর রহমান দিপুর সুস্থ্যতা কামনা করে দোয়ার আয়োজন করে তার সমর্থকরা। বন্দর ২৫নং ওয়ার্ডে চৌরাপাড়া জামে মসজিদে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ মাস্টার, ফনকুল জামে মসজিদে শাহজাহান মোল্লার উদ্যোগে, গকুল দাসেরবাগের কুড়িপাড়া চৌরাস্তা মার্কেট জামে মসজিদে মিজানুর রহমান, তোফায়েল হোসেনের উদ্যেগে এবং দাশেরগাও জামে মসজিদে গোলাম মোস্তফার উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এছাড়া বন্দরের আরো বেশ খয়েকটি জায়গার মসজিদ ও মাদ্রাসায় এড.আনিসুর রহমান দিপুর সুস্থ্যতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। গত কয়েকদিন ধরে আনিসুর রহমান দিপু গুরুতর অসুস্থ। শারীরিক সুস্থ্যতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


