Logo
Logo
×

বিশেষ সংবাদ

দেশে ফিরেছেন মন্ত্রী গাজী

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম

দেশে ফিরেছেন মন্ত্রী গাজী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) ও পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সুস্থ্য হয়ে দেশে ফিরেছেন। 

 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমানে করে মন্ত্রী দেশে ফিরেছেন। এসময় রূপগঞ্জ উপজেলার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গোলাম দস্তগীর গাজীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভীড় জমান।  

 

এর আগে, গত ৬ জানুয়ারী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর একটি বেশরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১২ জানুয়ারী তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন