বস্ত্র ও পাট মন্ত্রী গাজী সম্পূর্ণ সুস্থ, দেশে ফিরছেন শুক্রবার
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শুক্রবার সকালে দেশে ফিরছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক। সম্পূর্ণ সুস্থ হয়ে গত মঙ্গলবার দুপুরে হাসপাতাল ছেড়েছেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী গত ১২ জানুয়ারি (রবিবার) থেকে সিংঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পরে শারীরিক অবস্থা সামান্য খারাপ হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়।


