Logo
Logo
×

বিশেষ সংবাদ

জরিমানা ছাড়া গাড়ির লাইসেন্স হালনাগাদ ৩০ জুন পর্যন্ত 

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৯:২৬ পিএম

জরিমানা ছাড়া গাড়ির লাইসেন্স হালনাগাদ ৩০ জুন পর্যন্ত 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : রাষ্ট্রপতির আদেশক্রমে নারায়ণগঞ্জবাসীদের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন আগামী ৩০ জুন পযর্ন্ত জরিমানা মওকুফ করে মোটরযানের কাগজপত্রাদি ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে বলে জানিয়েছেন।


বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। সেই সাথে সোমবার (২০ জানুয়ারি) তারিখের একটি  প্রজ্ঞাপন সংযুক্ত করেন।


ওই প্রজ্ঞাপনটি,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বি আরটিএ সংস্থাপনা শাখার। যেখানে বলা আছে, ৮ জানুয়ারি ০৭.০০.০০০০.১৪৪.৩২.১০৮.১১-০৪ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার নিমিত্তি এসময়সীমা আগামী ৩০-০৬-২০২০ তারিখ পযর্ন্ত বৃদ্ধি করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন