স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শীতের এ সময় নানারকম সবজির সরবরাহ থাকে নগরীর বাজারগুলোতে। এ কারণে দামও কম থাকে।
ফলে শীতের সময় মানুষ সবজি খেয়ে অনেক তৃপ্তি পায়। তবে প্রতি বছরের চেয়ে এবার দাম তুলনামূলক বেশি। শিম, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু, পটল, বেগুন, বরবটি, কাকরল, কচুর গাটি, দারা, করল্লা, উস্তা, শালগমে বাজার ভর্তি থাকলেও বেশীর ভাগ সবজির দাম এখনো চড়া।
তবে কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে পঞ্চাশ টাকা। অন্যদিকে বাড়তে শুরু করেছে শুকনা মরিচের দাম। পেঁয়াজের রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর দেশের বাজারে পেঁয়াজের ঝাঁজ কমাতে শুরু করেছে।
গতকাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, অন্যান্য দিনের চেয়ে সপ্তাহের ছুটির দিনে ভিড় বেশী থাকে। আর এই দিনে বাজারে সবধরনের পণ্যের সরবরাহও থাকে বেশী। শিম, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু, পটল, বেগুন, বরবটি, কাকরল, কচুর গাটি, দারা, করল্লা, উস্তা, শালগম, চিচিঙ্গা, ঝিঙ্গা, কাঁচা পেঁপে, দেশী ধনিয়া পাতা, লাউ, শশা, লেবু, কুমড়া , করল্লা, বরবটি বেগুন, পটল, উত্তা, ঢেড়সসহ কোন সবজির কমতি নেই।
ক্রেতাদের অভিযোগ, শীতের এ সময় সবজির দাম এত দাম থাকে না। কিন্তু এবার বাজারে কোন সবজির দাম কমতে চাচ্ছে না। গত বছর এমন সময় শিমের কেজি ছিল ১০-১৫ টাকায় ছিল। টমেটো ছিল ২০ টাকার মতো। কিন্তু এখন বেশির ভাগ সবজির কেজি ৪০ টাকার ওপরে। ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া শসার দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা। করলা ৫০ দেশি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে।
অপরিবর্তিত রয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও গাজরের দাম। ভাল মানের শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা । ফুলকপি পিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপিও। গাজর বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। মুলা পাওয়া যাচ্ছে ২০-২৫ টাকায়। নতুন গোল আলু ২৫-৩০ বিক্রি হচ্ছে, শালগম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। আর বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা।
তবে কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে পঞ্চাশ টাকা। গতকাল নগরীর দ্বিগুবাবুর বাজারসহ অন্যান্য বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে একশত টাকা কেজি দরে। পেঁয়াজের রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর দেশের বাজারে পেঁয়াজের ঝাঁজ কমাতে শুরু করেছে। গত বছরের শেষের দিকে ভারত রফতানি বন্ধ করায় পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। প্রতি কেজি ৩০০ টাকা রেকর্ড গড়ে।
পর্যায়ক্রমে দাম কমতে কমতে এখন ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তায়ও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। এদিকে মসল্লার সবচেয়ে প্রয়োজনীয় শুকনা মরিচের দাম বাড়তে শুরু করেছে। ১৫০ টাকা কেজির শুকনা মরিচ দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। সাধারন মানুষের অভিযোগ একটার পর একটা নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বেড়েই চলছে।
অন্যদিকে, প্রতি কেজি কাঁচকি মাছ ১৫০ থেকে ২০০ টাকা, চাষ করা কৈ ১৫০ থেকে ২০০, মাঝারী সাইজের চিংড়ি ৪০০ থেকে ৫০০, শিং ৫০০ থেকে ৬০০, পুঁটি ২০০ থেকে ২৫০, বড় সাইজের শোল ৫০০ থেকে ৬০০, পাঙ্গাস ১২০ থেকে ১৩০, বোয়াল, ইলিশ, রুই, কাতলাসহ অন্যান্য মাছের দাম কিছুটা কমতির দিকে।
তবে পূর্বের চড়া মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস। ৫৫০ কাটা কেজি সরকারী নির্দেশনা থাকলেও ৬০০ টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে গরুর মাংস। ৫৫০ কাটা কেজি সরকারী নির্দেশনা থাকলেও ৬০০ টাকা বিক্রি হচ্ছে।


