স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রাজস্ব প্রশাসনের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ভূমি অফিস থেকে ৩৯ জন সহায়ককে বদলির আদেশ দিয়েছে জেলা প্রশাসন। গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এস এ শাখা থেকে আদেশটি দেওয়া হয়। তবে বিষয়টি প্রকাশ হয় ১৪ জানুয়ারি।
বদলি আদেশে স্বাক্ষর করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের পক্ষ থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর তানিয়া তাবাসসুম। বদলীকৃত সকলেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


