Logo
Logo
×

বিশেষ সংবাদ

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে না’গঞ্জের ২ কর্মকর্তা

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:১৫ পিএম

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে না’গঞ্জের ২ কর্মকর্তা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের দুই কর্মকর্তা। 


কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত নারায়ণগঞ্জ পুলিশের দুই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী ও মো. খোরশেদ আলম।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তালিকা থেকে এই তথ্য জানা যায়।
৩০ তম বিসিএস পুলিশের কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ক সার্কেলে কর্মরত আছেন। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম খ সার্কেলে কর্মরত। তিনি ২৯ তম বিসিএস পুলিশের কর্মকর্তা।


এর আগে গত ৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে নির্বাচিত করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন