Logo
Logo
×

বিশেষ সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে ডিপিডিসির উদ্যোগে ১৫০ পরিবার বিদ্যুতের আওতায়

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ পিএম

মুজিববর্ষ উপলক্ষে ডিপিডিসির উদ্যোগে ১৫০ পরিবার বিদ্যুতের আওতায়
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : “মুজিববর্ষ-২০২০” উপলক্ষে ডিপিডিসি আওতাধীন এলাকা শতভাগ বিদ্যুতায়ানের লক্ষ্যে ফতুল্লা, গোগনগর মধ্যচর, আলীরটেকে তাৎক্ষনিক ১৫০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। 


এ উপলক্ষ্যে সোমবার (১৩ জানুয়ারি) সকালে গোগনগর, মধ্যচর, আলীরটেক ইউনিয়নের সমাজ উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে গ্রাহক সমাবেশে প্রকৌশলী কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনের অঙ্গীকার ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যে ডিপিডিসি নিরলষ ভাবে কাজ করে যাচ্ছে। যাতে করে আপনাদের মাঝে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া যায়। 


তিনি আরো বলেন, কোন দালাল মারফত কোন লেনদেন করে প্রতারিত হবেন না। সরাসরি আমাদের সাথে ডিপিডিসি’র কার্যালয়ে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যাগুলো সাথে সাথে সমাধান করা হবে, প্রয়োজন বোধে আমাদের ছবি তুলে রাখেন। 


এসময় নতুন সংযোগ পেয়ে নাছিমা নামের আরের গ্রাহক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কারনে বিদ্যুৎ পেয়েছি তাকে ধন্যবাদ জানাই। আব্দুল মতিন নামের আরেক গ্রাহক বলেন দালালদের কাছে টাকা-পয়সা দিয়ে অনেক হয়রানী ও প্রতারিত হয়েছি। আজকে ডিপিডিসি উদ্যোগে ২০ বৎসর পর বিদ্যুৎ পেলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানাই। তার সাথে ডিপিডিসির এই উদ্যোগকে স্বাগতম জানাই। 


গ্রাহক সমাবশে আরো উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এনওসিএস সার্কেল ফতুল্লা, ডিপিডিসি, বিশেষ অতিথি-প্রকৌশলী মোঃ মাইনউদ্দিন, নির্বাহী প্রকৌশলী এনওসিএস ফতুল্লা, ডিপিডিসি, সভাপতি প্রকৌশলী মোঃ রুহুল আমিন ফকির, নির্বাহী প্রকৌশলী এনওসিএস, শীতলক্ষ্যা।


এছাড়া আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল হাই, ডিপিডিসি, ইঞ্জিনিয়ার আব্দুল রব, ডিপিডিসি এবং এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজনে সকল এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি’র সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন