Logo
Logo
×

বিশেষ সংবাদ

এজিএম বয়কট আইনজীবীদের (ভিডিও)

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৯:১৬ পিএম

এজিএম বয়কট আইনজীবীদের (ভিডিও)
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে আইনজীবীদের বিশাল অংশের তোপের মুখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ না করেই আইনজীবী সমিতির বর্তমান কমিটির নেতারা সভাস্থল ত্যাগ করায় আদালতপাড়ায় ব্যাপক হৈ-চৈ এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  

একই সাথে ওই নির্বাচন কমিশনকে প্রত্যাখানের ঘোষণা দিয়ে পৃথক প্রতিবাদ মিছিল বের করে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় নির্মাণাধীন বার ভবনে এজিএম সভায় এঘটনা ঘটে।

এরপরই সম্ভাব্য নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড.আখতার হোসেনের নাম প্রস্তাব করার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে বিএনপি ও আওয়ামী লীগের বড় একটি অংশ হৈ চৈ শুরু করেন,

এবং অন্য নাম প্রস্তাবের আহবান জানান।

তুমুল প্রতিবাদ আর হট্টোগোলের মাথায় বর্তমান পর্ষদের সভাপতিসহ সব সদস্য ও পিপি ওয়াজেদ আলী খোকন বিবিধ আলোচনা ছাড়াই সভাস্থল ছেড়ে চলে যেতে থাকলে আইনজীবীরা আরো ফুঁসে ওঠে।

আইনজীবীদের প্রতিবাদ মিছিল
আইনজীবীদের প্রতিবাদ মিছিল
আইনজীবীদের প্রতিবাদ মিছিল

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন