স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রকাশ্যে, অগোচরে পরিবহনে চাঁদাবাজি বর্তমানে নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। আর এ সকল চাঁদাবাজির সাথে জড়িতের অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসন থেকে শ্রমিক সংগঠনগুলো বিরুদ্ধেও। তবে এ নারায়ণগঞ্জ থেকে চাঁদাবাজির মূল উৎপাটনে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব-১১।
গত ৭ মাসে পরিবহনে চাঁদাবাজি রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। মামলা দায়ের করা হয়েছে ৩৫ টি।
চলতি বছরের চাঁদাবাজি রোধে র্যাবের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে র্যাব। গত শনিবার (৪ জানুয়ারি) বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এবং নবীগঞ্জ এলাকায় পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে ৩ জনকে গ্রেফতার করে র্যাব-১১। গেস্খফতারকৃতরা হলো-মামুন (৩২), মো.দেলোয়ার (৪০) এবং সায়মন (২১)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
r
র্যাব সূত্রে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, সিএনজি ও অটোরিক্সা থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ১০০-১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছে । নবীগঞ্জ এলাকায় পণ্যবাহী ট্রাকগুলো থেকে ১০০-২০০ টাকা করে আদায় করছে।
জানা যায়, হাজী গোলাম হোসেন নামক এক ব্যক্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নবীগঞ্জ কামাল উদ্দীনের মোড় টেম্পু স্ট্যান্ড ইজারা নিয়ে ইজারার শর্ত লঙ্ঘন করে সড়কে চলাচলরত পণ্যবাহী ট্রাক থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। আসামিরা এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ।
এর আগে সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা, সিএনজি ও অটোরিক্সা থামিয়ে চাঁদা আদায়কালে ৫ জনকে গ্রেফতার করে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ২১ হাজার ৯৪০ টাকা উদ্ধার করে র্যাব। রূপগঞ্জে তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে ৪ জন’কে হাতে-নাতে গ্রেফতার। সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে ব্যাটারীচালিত ইজিবাইক থামিয়ে চাঁদাবাজি করার সময় ২জনকে গ্রেফতার।
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে ৩ চাঁদাবাজি করার সময় তিনজনকে গ্রেফতার করে র্যাব-১১। স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চিটাগাং রোড এলাকায় ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী ও মার্কেটের দোকানদারদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।


