Logo
Logo
×

ধর্ম ও নৈতিকতা

শ্রী মা সারদা দেবী’র জন্মতিথিতে আলোচনা সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৭:৪৮ পিএম

শ্রী মা সারদা দেবী’র জন্মতিথিতে আলোচনা সভা
Swapno

শ্রী মা সারদা দেবী’র ১৬৮তম জন্মতিথি উৎসব উপলক্ষে নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (৫ই জানুয়ারী) রাতে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য।

 

জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনব্যাপী মঙ্গলারতি, তার জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা, বিশেষ পূজা, ধর্মগ্রন্থ পাঠ ও ভজনগীত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বামী নন্দজানন্দজী, জেলা বিবেকানন্দ যুব সংঘ’র সদস্য সচিব তপু বিশ্বাস, মতি কৃঞ্চ হাওলাদার, শ্রী ভবানী শংকর রায়, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত রায়, মনীষা রুদ্র, ত্রয়ী ঘোষ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন