Logo
Logo
×

জনদুর্ভোগ

আলীরটেক-ছমিরনগর সেতুর অপেক্ষায় লাখো মানুষ

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

আলীরটেক-ছমিরনগর সেতুর অপেক্ষায় লাখো মানুষ

আলীরটেক-ছমিরনগর সেতুর অপেক্ষায় লাখো মানুষ

Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট ইউনিয়ন হলো আলীরটেক ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের এলাকাটি চার দিকের তিন দিকেই নদীবেষ্টিত। আলীরটেক ইউপির দুই নম্বর ওয়ার্ড এলাকার চরআলীরটেক ও মাঝেরচর গ্রামের  দুই গ্রামের মানুষকে সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়। তবে বছর কয়েক আগে মাঝেরচর গ্রামের সাথে আলীরটেক ইউনিয়নের সাথে সংযোগ সড়কের ব্রীজ হলেও চর আলীরটেকের ব্রীজটি এখনো হয় নাই। কবে নাগাত হবে তাও জানেন না স্থানীয়রা। যদিও গতকাল ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আই ডব্লিউ এম প্রতিনিধিরা মাটি পরীক্ষা করায় এলাকার মানুষ কিছুটা আশাহত হচ্ছেন।



এদিকে চর আলীরটেক ছমিরনগর ব্রীজটি না হওয়ায় বর্ষাকালে এখানকার মানুষকে নৌকা বা ট্রলারের মাধ্যমে কয়ে হাজার মানুষকে চলাচল করতে হয়। কয়েক যুগ ধরে চর আলীরটেক, ছমিরনগর গ্রামের বাসিন্দারা ব্রীজের জন্য দাবী জানিয়ে আসছে। কিন্তু এর মাঝে কয়েকজন ব্যক্তি জনপ্রতিনিধি হলেও তাদের দাবী পুরণ হয়নি। কিন্তু সকলেই নির্বাচিত হয়ে আশ্বাস দিয়েছেন এখানে ব্রীজ করা হবে। তা কেউ আর পুরন করতে পারে নাই। তবে সকল জল্পনা কল্পনা শেষে মানুষের দাবীর প্রেক্ষিতে চর আলীরটেক ব্রীজ থেকে ছমির নগর ব্রীজ ঢাকা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে পাশ হয়। তবে বাজেট পাশ না হওয়ায় ব্রীজটি এখনো আটকে রয়েছে। এখানকার ব্রীজটি হলে চরআলীরটেক, সবুজ নগর, ছমিরনগর, গঞ্জকুমারিয়া, তেলখিরাচর সহ ৬টি গ্রামের মানুষ চলাচল করে। কিন্তু ব্রীজ না থাকায় চলাচলে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।



এদিকে আলীরটেক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত চর আলীরটেক-ছমিরনগর সংযোগ সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নকে কেন্দ্র করে এক মতবিনিময় উপজেলা কর্তৃপক্ষ প্রতনিধিগণ। এ সময় স্থানীয় জনগণ, -এর প্রতিনিধিরা অংশ নিয়ে পানি ও মাটির গুণগত মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।



এসময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে বলে জানান তারা। বর্তমানে ব্যবহৃত অস্থায়ী সাঁকোটি বর্ষা মৌসুমে ভেঙে ফেলা হয়, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে।



স্থানীয়রা জানান, মৃত্যুর ঘটনায় লাশ বহনের মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানবিক সংকটও তৈরি হয়। এছাড়া অসুস্থ্য রোগিকে চিকিৎসা দিতে নেওয়ার মত তেমন কোন সহজকরন ব্যবস্থা নেই। তাই ব্রীজটি যেন দ্রুত কর্রা ব্যবস্থা করা হয় সেই দাবী জানান এলাকাবাসী।



খোজ নিয়ে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশলী টেন্ডার অনুযায়ী ব্রীজটি চরআলীরটেক রোড টু ছমিরনগর ব্রীজ রোড পর্যন্ত ৬০ মিটার দীর্ঘ আইডি নম্বর : ৩৬৭৫৮৫৩৫২। তবে এই ব্রীজের বাজেট এবং টেন্ডার দ্রুত করার আহবান জানান এলাকাবাসি।



আলীরটেক ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন জানান, আমাদের এলাকার চরআলীরটেক ছমিরনগর এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী এখানকার ব্রীজ নির্মাণের। আমরাও চাই এখান মানুষের কষ্ট লাগবে যেন ব্রীজটি খুব দ্রুত করে দেয়া হয়। বিগত দিনের সময়ের মত আমরা আর আশ্বাসে বিশ্বাস করতে চাই না। আমরা এবার কাজের প্রতিফলন দেখতে চাই।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন