Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে আ.লীগকে সহযোগীতার অভিযোগ

তালিকায় আসছে বিএনপির পদধারী নেতার নাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

তালিকায় আসছে বিএনপির পদধারী নেতার নাম
Swapno

রাজপথে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিলেও ভেতরে ভেতরে দলটির নেতাদের সঙ্গে সমঝোতা, ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। পটপরিবর্তনের পর বিগত আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ওসমান পরিবারের ব্যবসা ও বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নেওয়া, ব্যবসার লভ্যাংশ বিদেশে পাঠানো এবং পলাতক নেতাকর্মীদের সুরক্ষা দেওয়ার মতো অভিযোগে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে।



সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, তথ্য পাচার এবং আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। ওই তালিকায় জেলা ও মহানগর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের বর্তমান ও সাবেক একাধিক পদধারী নেতার নাম উঠে এসেছে বলে জানা গেছে। বর্তমানে শ্রমিক আন্দোলন, হরতাল, অবরোধ, লকডাউনের নামে দেশে উত্তপ্ত ছড়াতে চাইছেন আওয়ামী লীগ। যেখানে আওয়ামী লীগককে পশ্রয় দিচ্ছে বিএনপি।



দলীয় ও সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, অভিযুক্ত নেতাদের কর্মকাণ্ড ও যোগাযোগের বিষয়ে বিএনপির হাইকমান্ডের একটি বিশেষ টিমের পাশাপাশি সরকারি গোয়েন্দা সংস্থাগুলোও খোঁজখবর নিচ্ছে। গত কয়েক মাসের গোয়েন্দা তথ্য ইতিমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আগামী ডিসেম্বরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা মোকাবিলার স্বার্থে কিংবা এর পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।



বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের মতে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে সরকার ও দল সতর্ক অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে দলের কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে তা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হিসেবে বিবেচিত হবে।



দলীয় সূত্রে আরো জানা যায়, আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় কিছু বিএনপি নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির করছেন। ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সূত্রে পলাতক নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে। দলীয় ভাবমূর্তি ও সাংগঠনিক শুদ্ধতা রক্ষায় এসব প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষের পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে কুতুবপুর ইউনিয়নসহ ফতুল্লা থানার কয়েকটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে আরো বাকিগুলোতে ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আসছে।



উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ওসমান পরিবারের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে উত্তাল ছিল নারায়ণগঞ্জ। সরকার পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনেরা আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ দেশ ছাড়েন। তবে অভিযোগ উঠেছে, কয়েক মাস পর তাদের কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করলে বিএনপির একাংশের নেতারা তাদের ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন খাত দেখভালের দায়িত্ব নেন। সম্প্রতি একাধিক সভায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অভিযোগ করেন, হত্যা ও সহিংসতার একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের ব্যবসা-বাণিজ্য বিএনপির কয়েকজন নেতা পরিচালনা করছেন এবং তাকে আইনের আওতায় না আনার পেছনেও তাদের ভূমিকা রয়েছে। এ ছাড়া বিএনপির স্থানীয় এক সংসদ সদস্যের বিরুদ্ধেও ওসমান পরিবারের ব্যবসা দেখাশোনা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পলাতক সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের কাছে ব্যবসার ভাগের টাকা পাঠানোর অভিযোগ উঠেছে। বর্তমানে তালিকা হচ্ছে বিএনপির সেই সুবিধাভোগী নেতাদের। যাকে ঘিরে সতর্কতা বজায় রাখছে নেতারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন