নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সাবেক সাবেক সাংসদ,চেয়ারম্যানরা কাদের শেল্টারে এখনো দেশে অবস্থান করে আওয়ামীলীগের সকল অপকর্মে ইন্ধন দিয়ে যাচ্ছেন। এদিকে এসকল নেতাদের প্রায়ই আত্মগোপনে থাকা টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন মাধ্যমে আওয়ামীলীগ সংগঠিত করার মিটিং ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এসকল আওয়ামীলীগ নেতারাই নারায়ণগঞ্জে চিহ্নিত দুর্ধর্ষ আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত এবং আওয়ামীলীগ পতনের হত্যা এবং হত্যা চেষ্টা সর্বাধিক মামলার আসামী। এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নৈরাজ্যের নীলনকশারও গুরু দায়িত্বে থাকছেন। দেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে একের পর এক ভিডিও বার্তা এবং গ্রুপ মিটিংয়ের ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের স্ট্যাটাসের মধ্যেই ফুঁটে উঠছে। তবে অদৃশ্য কারণে গ্রেফতার এড়িয়ে কাদের শেল্টারে দেশে অবস্থান করছেন বরাবরই প্রশ্ন উঠছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সাবেক সাবেক সাংসদ,চেয়ারম্যান প্রভাবশালী যারা দেশে বসেই কলকাঠি নাড়ছেন তারা হচ্ছেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই,সাধারণ সম্পাদক ভিপি বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক হেলাল, জি এম আরাফাত, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাজনু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কাউসার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি ইঞ্জি মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু জাফর চৌধুরী বিরু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এইচ এম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, ফতুল্লার যুবলীগ নেতা আজমত, সাবেক ইউপি চেয়ারম্যান ফাইজুল, নাজিম উদ্দিন, শরীফুল, মান্নান, জানে আল বিপ্লব, মজিবর। এসকল নেতারা এখনো দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে যাচ্ছেন। সেখানে আত্মগোপনে থেকেই গ্রেফতার এড়িয়ে আওয়ামীলীগের নৈরাজ্যের নেপথ্যের ভূমিকা রাখছেন। তবে স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহলের মতে,বিএনপির একাংশের নেতাদের আওয়ামীলীগ পতনের পর তাদের সখ্যতা ছিল। কিন্তু এখন তারা কাদের শেল্টারে রয়েছেন সেটা এখনো নিশ্চিত নয়। এদিকে প্রশাসন আওয়ামীলীগের এই ধরণের নেতাদের গ্রেফতারে এখনো কোন প্রকার তৎপরতা দেখা পারছে না।


