Logo
Logo
×

রাজনীতি

বহিষ্কৃত বিএনপি নেতাদের সামনে আলোর দুয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

বহিষ্কৃত বিএনপি নেতাদের সামনে আলোর দুয়ার
Swapno

‘পুরান চাল ভাতে বাড়ে’ এই প্রবাদকে লক্ষ্য করেই সামনের পথ চলার স্বপ্ন দেখছেন বিএনপি সরকার। গত ১০ মাস যাবৎ ক্ষমতায় বিএনপি, কিন্তু কোথাও আসছে না চমক। একই সাথে বিগত দিনের মতো বিএনপির সেই জোরালো আওয়াজ না থাকায় এবার স্বল্প রূপে দলের বিরোধী করে প্রবীন বহিস্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছেন দলীয় হাইকমান্ড। যাকে ঘিরে প্রবীন ও নির্যাতত নেতাদের সামনে আলোর দুয়ার খুলছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এ উদ্যোগের খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা রেজাউল করিম, সাবেক সাংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মুফতি মনির কাসেমির বিরোধীতা করায় বহিষ্কৃত হন গিয়াসউদ্দিন ও শাহ আলম। অন্যদিকে নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরোধীতা করে বহিস্কৃকার হন সাবেক মন্ত্রী রেজাউল করিম তা ছাড়া ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরোধী নির্বাচনী করায় সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর। এবার বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগের খবরে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে। এদিকে বর্তমানে বহিস্কৃত নেতারা দলে ফিরতে হাইকমান্ডে করেছেন আবেদন। সেই আবেদনই যাচাই-বাছাই চলছে। এমন আলোচনায় প্রবীন বহিস্কৃত নেতাদের শিবিরে শুরু হয়েছে আনন্দের জুয়ার।



দলীয় সূত্র জানিয়েছেন, জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া প্রায় ৭০ জন গুরুত্বপূর্ণ নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করাসহ দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ার অভিযোগে বহিষ্কৃত আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বিএনপির হাইকমান্ড। বিএনপির এ উদ্যোগের মূল লক্ষ্য তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় পর্যায়ের কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করা। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে চায় দলটি।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর বক্তব্য অনুযায়ী, বহিষ্কৃত নেতাদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে শুধু বিদ্রোহী প্রার্থী নয়, অন্য বহিষ্কৃত নেতারাও দলে ফেরার সুযোগ পেতে পারেন।


অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন, অপরাধের মাত্রা ও স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে উপরে উল্লেখিত প্রতিটি নেতারাই প্রবীন ও পরিচিত রাজনৈতিক মুখ। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তবে এখনো বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে তারা কবে নাগাদ দলে ফিরবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহল। কিন্তু গুঞ্জন রয়েছেন নভেম্বরের পরপরই এদের দলে ফেরাতে পারে দল। সব মিলিয়ে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার বিএনপির উদ্যোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন