নির্বাচন আসলেই দেখা যায় ইসলামী দলের নেতাদের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ডামাঢোল বাজলেই দেখা যায় ইসলামীদলের রাজনৈতিক নেতারা প্রার্থী হয়ে নির্বাচনী অংশ নেন। নির্বাচনে বহু হাঁকডাক শেষে ফলাফল পরাজয়ের পর রাজনীতি থেকে হাড়িয়ে যান। ঠিক এমনটাই দেখা গেল নারায়ণগঞ্জে ইসলামী রাজনৈতিক দলের চিত্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরই রাজনৈতিক মাঠ থেকে হারিয়ে যেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবারও তৎপর হতে যাচ্ছেন ইসলামীদলের নেতারা।
সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে ইসলামী রাজনৈতিক দলের দের ডজন খানেক প্রার্থী নির্বাচনে অংশ নেন। এসকল দলের মধ্যে রয়েছে জামায়াত ইসলাম,ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস,খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত আন্দোলন,ইসলামিক ফ্রন্ট,জমিয়তে উলামায়। নারায়ণগঞ্জ- ৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী এবার নির্বাচন করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) মো. ইমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) গোলাম মসীহ্, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) মুফতি ইসমাইল কাউসার ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) মুফতি মাছুম বিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আ. কাইয়ুম শিকদার, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) মো. আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) মো. শাহজাহান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আনোয়ার হোসেন। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) মো. ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) ইকবাল হোসেন ভূঁইয়া। খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন-নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ইলিয়াস আহমেদ, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এবিএম সিরাজুল মামুন।নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ইলিয়াস আহমেদ, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এবিএম সিরাজুল মামুন।
এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী নির্বাচনে অংশ নেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এসকল ইসলামিকদলের রাজনৈতিক নেতারা বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরমধ্যে অনেকেই শেষ পর্যন্ত জোটের কারণে নির্বাচনী মাঠ ছেড়ে দেন। তারপরও জাতীয় নির্বাচনে ইসলামিক দলের সকল প্রার্থীরাই পরাজিত হন। এরপর থেকেই ধীরে ধীরে নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ থেকে হাড়িয়ে যেতে থাকেন। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হওয়ার পায়তারা করছেন ইসলামিক দলের নেতারা। তবে নির্বাচন ছাড়া ইসলামী দলের নেতাদের রাজনৈতিক মাঠে দেখা যায় না।


