শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির রাজনীতিতে ছন্দপতন ঘটছে। কারণ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিতে পরিবর্তন। সেই সাথে জেলা এনসিপির নেতারা মহানগর এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে মনমর্জিমত। সেই সাথে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে সিটি এলাকার সীমানা ফতুল্লা এলাকা নিয়ে বর্ধিত হওয়ার কারণে জেলা রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাও নারায়ণগঞ্জ সিটি এলাকায় মেয়র হতে আগ্রহ করে আওয়াজ দিচ্ছেন।
সূত্র বলছে, ২০২৬ সালের ১৬ মার্চ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপি কমিটির অনুমোদন দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক পদে আছেন মোঃ শওকত আলী,সদস্য সচিব আশিকুর রহমান অভি। নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার সফলতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করার কারণে পুনরায় হতে পারেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতা। অপরদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী এলাকা বর্ধিতকরণ হলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে যুবাইয়েরের।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ বর্তমানে জেলা এনসিপিতে নেতৃত্ব দিলেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী এলাকা বর্ধিতকরণ হলে তখন ফতুল্লা মহানগরের অর্ন্তভুক্ত হলে সেই এলাকার বাসিন্দা হিসেবে মহানগরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার গুঞ্জন রয়েছে। এদিকে এনসিপির রাজনীতিতে জেলা ও মহানগর এলাকা হিসেব করে নেতৃত্ব তুলে দেয়ার তেমন নজির নেই। জেলা এলাকার বাসিন্দা মহানগরের শীর্ষ পদে নেতৃত্ব দিচ্ছেন।
বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির কমিটি নজর দিলেই এই ধরণের চিত্র দেখা যায়। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক পদে রয়েছেন মোঃ শওকত আলী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ (উত্তর) পদে দায়িত্ব পেয়েছেন। যার কারণে মহানগর এনসিপির আহ্বায়ক পদটি শীঘ্রই ছাড়তে হচ্ছে। পাশাপাশি শীঘ্রই নারায়ণগঞ্জ মহানগর এনসিপির কমিটিও পুনর্গঠিত হতে যাচ্ছে।
এদিকে মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি মহানগর এনসিপির রাজনীতিতে অনেকটা অপরিচিতই রয়ে গিয়েছেন এখনো। যার কারণে আগামী মহানগর এনসিপির রাজনীতিতে তার টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ। তারই শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির রাজনীতিতে ছন্দপতন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


