Logo
Logo
×

রাজনীতি

নগরীতে যুবদল নেতা অপুর নজরকাড়া শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

নগরীতে যুবদল নেতা অপুর নজরকাড়া শোডাউন

নগরীতে যুবদল নেতা অপুর নজরকাড়া শোডাউন

Swapno


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুর নেতৃত্বে হাজারো হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল র‍্যালি করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল চারটায় নগরীর কিল্লাপুল থেকে বিশাল র‌্যালী নিয়ে খানপুর হয়ে র‍্যালিটি চাষাঢ়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সদর-বন্দর-সিদ্ধিরগঞ্জের একাধিক ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন। র‌্যালিটি চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিকে সফল করতে বিকাল ৩টা থেকেই মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন্ ইউনিট যুবদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কিল্লারপুল ব্রিজের সামনে এসে জড়ো হয়। পরে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে শহরে নজরকাড়া বিশাল শোডাউন করে মহানগর যুবদল। এ সময়ে মহানগর যুবদলের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো শহর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন