বর্তমানে রাজনৈতিক দলগুলোতে বলয়ভিত্তিক রাজনীতি ও গ্রুপিংয়ে তছনছ হচ্ছে রাজনৈতিকদলগুলোর উর্বরতা। এরমধ্য যদি হয় নতুন রাজনৈতিকদল তাহলে দলটি ভবিষ্যৎ রাজনীতিতে সাংগঠনিক উর্বরতা নিয়ে প্রশ্ন উঠে। ঠিক এমনই অবস্থা চলমান রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির রাজনীতিতে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির রাজনীতিতে প্রকাশ্যে গ্রুপিং বা বলয়ভিত্তিক রাজনীতি দেখা না গেলেও অদৃশ্য এবং অনেকটা ভিতরগত ভাবে এনসিপির রাজনীতি হচ্ছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির সাংগঠনিক রাজনীতিতে রয়েছে নারায়ণগঞ্জে এনসিপির একমাত্র এমপি আব্দুল্লাহ আল আমিন বলয়। এছাড়া কেন্দ্রীয় এনসিপির শীর্ষ নেতাদের বলয়। অপরদিকে রয়েছে জেলা ও মহানগর এনসিপি শীর্ষ নেতাদের বলয়। এনসিপির জেলা ও মহানগরে এসকল বলয়ের কারণে এনসিপির ভিতরগত গ্রুপিং ধীরে ধীরে প্রকাশ্যে আশা শুরু করছে। কেননা এনসিপির জেলা ও মহানগরের গ্রুপিং কখনোই প্রকাশ্যে ছিল না। যার কারণে জেলা ও মহানগর এনসিপির বলয়ভিত্তিক ও গ্রুপিংর রাজনীতি আলোচিত হয়নি। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রেও এসকল গ্রুপিংয়ের প্রভাব রয়েছে।
যার কারণে জেলা ও মহানগর এনসিপির ইউনিট কমিটিগুলো দ্রুত সময়ের ভিতরে গঠন প্রক্রিয়ার কথা থাকলেও সেটা দীর্ঘ স্থায়ী হচ্ছে। তবে ভিতরগত গ্রুপিংয়ের কারণে জেলা ও মহানগরের শীর্ষ নেতারাই এনসিপির সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে রাখতেন। এরমধ্যে আবার জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের অনেকেই ইচ্ছেমত পোষণ জেলা ও মহানগর কেন্দ্রীক রাজনীতি ছেড়ে এনসিপির কেন্দ্রীয় রাজনীতির দিকে অগ্রসর হবেন। এদিকে ভিতরগত গ্রুপিংয়ের কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া প্রার্থীরাও নীরব ভূমিকায় রয়েছেন। যার কারণে অন্য দলের রাজনৈতিক নেতাদের বিভিন্ন ক্ষেত্রে প্রার্থী হতে দেখা গেলেও এনসিপি নেতাদের হুদিশ নেই। তবে এনসিপি নতুন দল হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকার রাজনৈতিক অঙ্গনে জাগরণ তুলেছিলেন। যার কারণে অন্যান্য রাজনৈতিকদলগুলো থেকে এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার প্রচেষ্টা চালিয়ে ছিলেন।
এছাড়া স্থানীয় বাসিন্দাদের একটি প্রত্যাশার রাজনৈতিক দল হিসেবে বিভেচিত হয়েছিল এনসিপি। তাছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাদের অধিকাংশ জুলাই আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা ছিলেন। যার কারণে স্থানীয় ছাত্র-জনতা জনগণের আস্থায় ছিল এনসিপি। কিন্তু এনসিপি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকায় নিজেদের আস্থায় জায়গা ও রাজনৈতিক ভাবে নিজেদের গুরুত্ব হারিয়েছে। জেলা ও মহানগর এনসিপির ভিতরগত গ্রুপিং ও বলয়ভিত্তিক রাজনীতির ফলেই দুর্বল হয়েছে এনসিপি।


