Logo
Logo
×

রাজনীতি

এমপি পেয়েও ফতুল্লায় এনসিপির রাজনৈতিক ভিত্তি মজবুত হয়নি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

এমপি পেয়েও ফতুল্লায় এনসিপির রাজনৈতিক ভিত্তি মজবুত হয়নি
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নির্বাচনে বিএনপির জোটের প্রার্থী এবং বিএনপি ত্যাগ করা স্বতন্ত্র দুজন প্রার্থীকে হাড়িয়ে রাজকীয় জয় অর্জন করেন এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। তবে নির্বাচনে গণমানুষের ভোটে নারায়ণগঞ্জে এনসিপি এমপি পেলেও এখনো এনসিপি ফতুল্লার রাজনীতিতে নিজেদের রাজনৈতিক ভিত্তি মজবুত করতে পারেননি। এদিকে জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ফতুল্লা থানায় এবং ফতুল্লা থানা এনসিপির কমিটিও রয়েছে। তারপরও কোন ক্রমে এনসিপি ফতুল্লার রাজনীতিতে নিজেদের ভিত্তি মজবুত করতে পারছেন না।



সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বর্তমানে এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন প্রতিনিধিত্ব করছেন। অপরদিকে দলীয় এমপি হাড়িয়ে দিশেহারা রয়েছে বিএনপি। তারপরও এখনো ফতুল্লা থানা এলাকায় বিএনপি নেতাদের রাজনৈতিক আধিপত্য দেখা যায়। এছাড়া ফতুল্লার যেকোন ইস্যুতে বিএনপির কোন এমপি না থাকলেও বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসছেন। তবে এনসিপি ফতুল্লায় নিজেদের শক্তিশালী কোন ভিত্তি দার করাতে পারছে না। এদিকে এনসিপি শক্তি বাড়াতে ফতুল্লা থেকেই নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক করেন যুবাইর আহমেদ সরদারকে এবং সদস্য সচিব করেন জোবায়ের হোসেন তামজিদকে। এতে করেও ফতুল্লায় এনসিপি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গঠন করতে পারেননি। এছাড়া ফতুল্লা কমিটিতে মো. তরিকুল ইসলামকে আহ্বায়ক এবং মতিউর রহমানকে সদস্য সচিব করে কমিটি দেয়া হয়। সেই কমিটি দেয়ার পরও ফতুল্লায় এনসিপির রাজনীতির পরিবর্তন ঘটেনি।


এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হওয়ার কয়েকদিনের মাথায়ই ফতুল্লা বিসিকে একটি ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের প্রভাবে অবরুদ্ধ থাকেন। পরবর্তীতে প্রশাসনের দীর্ঘক্ষণের সহযোগীতায় অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে পুলিশী পাহাড়ায় এমপি আল আমিন সেইফ জোনে আসেন। এমপি আল আমিনের সেসময়ের ঘটনায়ই উল্লেখিত হয়েছিল ফতুল্লায় এনসিপি শক্তিশালী রাজনীতি ভিত্তি তৈরী করতে পারেনি। কিন্তু প্রায় বছর হতে চললেও ফতুল্লায় এনসিপির শক্তিশালী কোন ভিত্তি তৈরী করতে পারেননি।


যার কারণে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা আটটার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় নারায়ণগঞ্জ এনসিপি’র জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদকে মেরে রক্তাক্ত করেন বিএনপির নেতাকর্মীরা। এঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে থানা গিয়ে উত্তেজনা সৃষ্টি ও বক্তবলী এলাকায় মিছিল করেও এনসিপি হামলা করা বিএনপি নেতাকর্মীদের উপর কোন প্রকার প্রভাব সৃষ্টি করতে পারেননি। তাই স্বাভাবিক ভাবেই বুঝা যায় এনসিপি ফতুল্লায় এমপি পেয়েও এনসিপির রাজনৈতিক ভিত্তি মজবুত করতে পারেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন