Logo
Logo
×

রাজনীতি

বিএনপির শেল্টারে গর্তে আ.লীগের দুর্ধর্ষ খোকন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

বিএনপির শেল্টারে গর্তে আ.লীগের দুর্ধর্ষ খোকন

ইফতেখার আলম খোকন

Swapno

সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ইফতেখার আলম খোকন ছিলেন আওয়ামীলীগের একসময়ের ক্যাডার ও পুরাইন্না খোকন হিসেবেও তার পরিচিত ছিল। কিন্তু ক্যাডার সন্ত্রাসী কার্যক্রম থেকে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছেমত প্রকাশ করলে ১০নং ওয়ার্ড কাউন্সিলরও হয়ে যান খোকন। কাউন্সিলর হয়ে ক্যাডার সন্ত্রাসী লেবাস পরিবর্তন করে হয়ে উঠেন লেবাসধারী একজন জনপ্রতিনিধি। তবে এর মধ্যেও তাঁর উগ্র আচরণ সর্বদাই বজায় ছিল। কিন্তু ১০নং ওয়ার্ড এলাকা জুড়ে সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুতা, ঝুট নিয়ন্ত্রণ, চোরাই তেল সিন্ডিকেট, আরও বিভিন্ন অবৈধ ব্যবসার গড়ে তুলে আঙুল ফুলে কলাগাছ হয়ে যান খোকন।


সূত্র বলছে, সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ডের একজন দুর্ধর্ষ কাউন্সিলর ছিলেন ইফতেখার আলম খোকন। আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও সর্বদাই বিএনপির সাথে আঁতাত ছিল। পাশাপাশি বিএনপির একাংশের নেতাদের আওয়ামীলীগ শাসন আমলে শেল্টার দিতেন। যার ফলাফল স্বরূপ ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামীলীগের দুর্ধর্ষ নেতাদের বাড়ি ঘর ন্থানীয় জনতা ধ্বংসস্তুপে পরিণত করলেও কাউন্সিলর খোকনের সবকিছুই রয়ে অক্ষত রয়েছে। এর নেপথ্যে রয়েছে ১০নং ওয়ার্ডের যুবদলের মহানগরের এক সাবেক নেতা ও ১০নং ওয়ার্ড বিএনপির শীর্ষ পদধারী এক নেতা তাদেও শেল্টারেই কাউন্সিলর খোকন এখনো গ্রেফতার এড়িয়ে সেইফ জোনে।


খোকনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একের পর এক মামলা হলেও খোকনকে গ্রেফতারে প্রশাসনের কোন তৎপরতা ছিল না। এদিকে খোকন ছিলেন গডফাদার শামীম ওসমানের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী। পাশাপাশি শামীম ওসমানের ইশারায় ১০নং ওয়ার্ড নিয়ন্ত্রণ করতেন খোকন। এভাবেই ১০নং ওয়ার্ডে রামরাজত্ব কায়েম করে রেখেছিলে দীর্ঘ ১৭বছর। এছাড়া ১০নং ওয়ার্ডে খোকনের বাহিরে ছিল না অন্য কোন দলের রাজনীতি এবং অন্য কোন নেতার রাজনীতি।


সেই রাজনীতি থাকলেও অন্যান্য ওয়ার্ডে ছিল ১০নং ওয়ার্ডে একাই নিয়ন্ত্রণ করতেন খোকন। এছাড়া কাউন্সিলর নির্বাচন আসলে অন্যান্য দল বা আওয়ামীলীগ থেকে অদ্বিতীয় কাউকে প্রার্থী হতে দিতেন জয় সহজ করতে আগে থেকেই কাউন্সিলর প্রার্থীদের উপর তাণ্ডব চালাতেন। তবে  এক অপকর্ম করেও বিএনপির শেল্টারে এখন আত্মগোপনে থেকেও সেইফজোনে রয়েছেন। পাশাপাশি তার সকল নিয়ন্ত্রণ বিএনপির পছন্দের নেতাদের কাছে হস্তান্তর করে এখনো আর্থিক সুবিধা পাচ্ছেন খোকন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন